চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে অফারে বাজিমাত করলো ভিকি-সারার ছবি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ন ০৩, জুন ২০২৩
বিনোদন
A A

একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি! এই অফারের মধ্য দিয়েই শুক্রবার (২ জুন) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভিকি কৌশল ও সারা আলি খান অভিনীত ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’। জানা গেছে, মুক্তির শুরুর দিনই ভালো ব্যবসা করেছে এই ছবিটি।

মূলত দুর্দান্ত বিজনেস স্ট্রাটেজিতে ভর দিতেই সকলকে অবাক করে দিল ‘জারা হটকে জারা বাঁচকে’। তাইতো ছবির নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ছবি দেখতে গিয়ে একদম ‘হটকে’ অফার পেয়েছেন দর্শকরা। যার প্রেক্ষিতে ছবি দেখতে হলমুখী দর্শকরা।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে প্রায় ৫.৪৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ছবিটির। সপ্তাহ শেষেও জারি থাকছে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি অফার, ফলে ছবির আয় যে লাফিয়ে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখেনা।

বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ ছবির প্রথম দিনের কালেকশন নিয়ে টুইট করে লেখেন, ‘প্রথম দিন ‘জারা হটকে জারা বাঁচকে’ ভালো শুরু করল, যারা বলেছিল এই ছবি প্রথম দিন ২ কোটির গণ্ডিও পার করবে না, তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি, এই অফার নিঃসন্দেহে ছবির আয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে, পাশাপাশি টিকিটের মূল্য অপেক্ষাকৃত সাশ্রয়ী। শুক্রবার আয় করেছে ৫.৪৯ কোটি টাকা’।

তরণ আদর্শ আরও জানান, জাতীয় মাল্টিপ্লেক্স চেইন থেকেই এই ছবি ৩.৩৫ কোটি টাকার ব্যবসা হেঁকেছে প্রথম দিন। রবিবার রাত পর্যন্ত টিকিট সংক্রান্ত অফার জারি থাকায় শুরুর তিনদিন ভালো ব্যবসা করবে এই ছবি, এমনটাই আশাবাদী এই ট্রেড অ্যানালিস্ট।

এদিকে ছবি মুক্তির আগে এর প্রচারণায় ইঞ্চি পরিমাণও ছাড় দেননি ভিকি এবং সারা। লক্ষ্মণ উতরেকর পরিচালিত এই ছবির জন্য ভিকি-সারা ছুটেছেন এক শহর থেকে আরেক শহরে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভিকি কৌশলসারা আলি খান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে কবে থেকে শুরু পবিত্র রমজান?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT