চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাম্পার ঘূর্ণিতে কিউইদের হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার জাম্পার ঘূর্ণিতে কিউই ব্যাটসম্যানের বিপরীতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্র্যাভিস হেডের উড়ন্ত শুরুর পর পথ হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখান দলের হাল ধরে লড়াই করার মতো সংগ্রহ তুলতে অবদান রাখেন প্যাট কামিন্স। পরে বল হাতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিউজিল্যান্ডকে উড়তে না দিয়ে লেগ স্পিন ঝলক দেখান অ্যাডাম জাম্পা। তাতে কিউইদের বিপক্ষে ৭২ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল সফরকারী দলটি।

অকল্যান্ডে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে জাম্পার বোলিং তোপে ১৭ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। তাতে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হলো অজিদের।

১৭৫ রানের লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে ফিন অ্যালেন, উইল ইয়ং, মিচেল স্যান্টনারকে হারায় নিউজিল্যান্ড। পাওয়ার-প্লে’র পর পরই ফেরেন মার্ক চাপম্যান। জশ হ্যাজেলউড, নাথান এলিস, কামিন্সদের তোপে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে কিউই দলটি।

Banglabid

জশ ক্লার্কসেনকে নিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন গ্লেন ফিলিপস। তাদের জুটি ৩২ বলে ৪৫ তোলার পর আঘাত হানেন জাম্পা। এরপর থেকে টানা উইকেট নিতে থাকেন তিনি। এক পর্যায়ে ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে একশোর আগেই গুটিয়ে যাওয়ার পরিস্থিতিতে পড়ে নিউজিল্যান্ড।

ট্রেন্ট বোল্টের ব্যাট থেকে কিছু রান আসার পর দলের রান একশো পার হলেও ম্যাচে তার প্রভাব ছিলো না। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে জাম্পাই ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। হ্যাজেলউড ৪ ওভারে ১২ রান দিয়ে পান ১ উইকেট। কামিন্সের ৩ ওভার থেকে ১৯ রান নিয়ে ১ উইকেট হারায় নিউজিল্যান্ড। এছাড়া নাথান এলিস ১৬ রানে পেয়েছেন ২ উইকেট।

এর আগে ব্যাটে নেমে আগ্রাসী শুরু পেয়েছিলেন হেড। স্টিভেন স্মিথের সঙ্গে উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ৭ বলে ১১ করে হেডের বিদায়ের পর অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে ফিফটি পার করা জুটি পান হেড। ২১ বলে ২৬ করে করে মার্শ আউট হলে অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামে।

Reneta

মিডল অর্ডারে রান পাননি গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস। ২২ বলে ৪৫ রান করে ফেরেন হেড। টিম ডেভিড থিতু হতে সময় নিয়ে ইনিংস টানতে পারেননি। ১৩৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারীরা। কিন্তু এলিসের সঙ্গে ২৮ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ জুটিতে দলকে ম্যাচে ফেরান কামিন্স। এনে দেন ১৭৪ রানের পুঁজি। তাতে শেষ পর্যন্ত অবশ্য ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে অজিরা।

রোববার একই মাঠে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অকল্যান্ডঅস্ট্রেলিয়াকামিন্সজাম্পানিউজিল্যান্ডনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT