বলিউড শিল্পী জাইরা ওয়াসিমের বাবা জাহিদ ওয়াসিম মারা গেছেন। বাবা হারানোর খবরটি নিজেই জানিয়েছেন জাইরা।
সামাজিক মাধ্যমে মঙ্গলবার জাইরা লিখেছেন, ‘আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গেছেন। আপনাদের প্রার্থনায় তাকে রাখবেন এবং আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, কবরে শান্তি দেন, শাস্তি থেকে রক্ষা করেন সেই প্রার্থনা করবেন।’
দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে অল্প সময়েই দর্শকের মন জয় করে নেয়া জাইরা ওয়াসিম ২০১৯ সালে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছেন। বলেছিলেন, ‘অভিনয় করা ইসলাম ধর্ম বিরোধী। আর তাই তিনি স্বেচ্ছায় তাঁর ফিল্মি ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন।’
জাইরা ওয়াসিমকে সর্বশেষ দেখা গিয়েছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতারের সঙ্গে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








