চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়াবিদদের শুভ কামনা জানিয়ে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরলেন জাইমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২৪, মে ২০২৬
অন্যান্য খেলা, ক্রিকেট, স্পোর্টস
A A

বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদদের সঙ্গে সম্প্রতি বেশ ভালো সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। ইংল্যান্ড এবং ওয়েলসে আসন্ন মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলা বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে দেখা করেছেন তিনি। মেয়েদের জাতীয় হকি দল, অনূর্ধ্ব-১৮ ছেলে ও মেয়েদের হকি দল, কাবাডি দলের সাথেও শুভেচ্ছা বিনিময় করেছেন। সেসব অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে খেলোয়াড়দের শুভ কামনা জানিয়েছেন জাইমা।

রোববার খেলোয়াড়দের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে জাইমা ফেসবুকে লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে আমি আমাদের জাতির গর্ব, অর্থাৎ আমাদের ক্রীড়া নায়কদের সাথে উদযাপনের সুযোগ পেয়েছি। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের জন্য পথ তৈরি করে দেয়া আইকনদের খেলাধুলার প্রতি আমাদের ভালোবাসা এবং সম্প্রদায়কে একত্রিত করার শক্তিকে সরাসরি প্রত্যক্ষ করাটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।’

জাইমা লিখেছেন, জুনের ১২ তারিখ থেকে গড়াতে চলা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে যাওয়া বাংলাদেশের মেয়েরা, ওয়ান রান হাতিরঝিল হাফ ম্যারাথনে অংশগ্রহণকারী ও জয়ী, জাতীয় নারী কাবাডি দল, সিনিয়র জাতীয় নারী হকি দল এবং অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের জন্য জাপানে যাওয়া অনূর্ধ্ব-১৮ মেয়ে ও ছেলেদের হকি দলের সাথে সাক্ষাত করাটা ছিল বেশ আনন্দের।

এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জেতা মেয়েদের কাবাডি দল এবং প্রথমবার এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করা মেয়েদের জাতীয় হকি দলের সাথেও দেখা করে গর্বিত তিনি, উল্লেখে করেছেন জাইমা।

জাইমা লিখেছেন, ‘এ দলগুলোর সাথে এবং সেই অসাধারণ কোচিং স্টাফদের সাথে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি, যারা আমাদের ক্রীড়াবিদদের সেরাটা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেন। তাদের প্রত্যেকেই একজন ক্রীড়াক্ষেত্রে আদর্শ, যা এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশকে অবশ্যই আমাদের ক্রীড়াবিদদের জন্য দেশে ও বিদেশে আন্তর্জাতিক দলগুলোর সাথে প্রতিযোগিতা করার আরও সুযোগ তৈরি করে যেতে হবে। প্রতিটি ম্যাচের মাধ্যমে বন্ধুত্ব, অভিজ্ঞতা ও শ্রেষ্ঠত্ব গড়ে তুলতে হবে।’

ওই পোস্টে নারী ক্রিকেটারদের বিদায়ী সংবর্ধনা দেয়ার জন্য ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে ধন্যবাদ জানিয়েছেন জাইমা রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাবাডিক্রিকেটজাইমা রহমানতারক রহমানপ্রধানমন্ত্রীবাংলাদেশ জাতীয় হকি দললিড স্পোর্টসহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সামরিক ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

মে ২৪, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ছবি: সংগৃহীত।

সমুদ্রে ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

মে ২৪, ২০২৬

ক্রীড়াবিদদের শুভ কামনা জানিয়ে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরলেন জাইমা

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

মে ২৪, ২০২৬

যে কাণ্ডে প্রতিবেশীদের অভিযোগের মুখে সোনম কাপুর দম্পতি

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT