চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণ, হয়ে গেল চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন, শিল্প সাহিত্য
A A
শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু ও শিক্ষার্থীদের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রপথিক ও ঊনসত্তরের আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত শহীদ সার্জেন্ট জহুরুল হক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। প্রতিবছরের মতো এবারও শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গনে শিশু-কিশোরদের অংশগ্রহণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলে।

কয়েক’শ প্রতিযোগীর মধ্যে দুই শাখায় বিজয়ী আটজনের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেয়া হয়। পাশাপাশি যারা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ্রহণ করেছে প্রত্যেককে একটি করে ক্রেস্ট প্রদান করা।

শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ স্বৈরশাসক, পূর্ব পাকিস্তানের স্বাধীনতার দাবিতে সোচ্চার ছিলেন সার্জেন্ট জহুরুল হক। ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলি এবং বেয়নেটের আঘাতে ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি তার প্রাণ যায়।

Banglabid

গণঅভ্যুত্থানের মহানায়কদের অন্যতম জহুরুল হক ছবি আঁকতে ভালোবাসতেন। তাকে স্মরণ ও তার বীরত্বগাঁথা কর্মকাণ্ড শিশু-কিশোদের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে গত ২৪ বছর ধরে জহুরুল হকের পরিবার এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতিবারের মতো এবারও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ অন্যান্যের মধ্যে আরও ছিলেন শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, আকতার হোসেন, চিত্রকর ও কার্টুনিস্ট রফিকুন নবী, মনিরুজ্জামান, অশোক কর্মকার, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত, মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের, জহুরুল হকের পারিবারিক সদস্য নাজনীন হক মিমিসহ অনেকে। তারা নতুন প্রজন্মকে জহুরুল হককে হৃদয়ে ধারণ করার আহ্বান জানান।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার আগে ফরিদুর রেজা সাগর শিশু কিশোরদের উদ্দেশে বলেন, যারা অনেক বড়মাপের মানুষ হন, তারা চলে যাওয়ার পর আমরা বিভিন্নভাবে স্মরণ করে থাকি। তারা এভাবে আমাদের স্মৃতিতে বেঁচে থাকেন। তোমরাও ভবিষ্যতে অনেক বড়মাপের মানুষ হও। দেশের জন্য কাজ করো। দেখবে তোমাদেরও সবাই এভাবে স্মরণ করবে। তোমাদের মধ্যে অনেক প্রতিভা আছে, সেগুলো বিকশিত করো।

Reneta

শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ চিত্রশিল্পী রফিকুন নবী উপস্থিত শিশু কিশোরদের অভিভাবকদের উদ্দেশে বলেন, বাচ্চারা যেভাবে আঁকতে চায় তাদের মতো করে আঁকতে দিন। তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেয়া অভিভাবকদের উচিত নয়। কারণ, বাচ্চারা কঠিন কাজকে সহজ করে দেখে আর আমরা সহজ কাজটিকে কঠিন করে দেখি। কাজেই ওরা যেটা ভাবে, নিজেদের কল্পনায় দেখে সেটাই তারা আঁকে। তাদের এই ভাবনা শক্তি বৃদ্ধি করতে উৎসাহ দিতে হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুবিভাগে প্রথম থেকে চতুর্থ হয়েছেন জাহির হাসান, আবদুল্লাহ আল আয়ান, আরাধ্যা বড়াল, আরশি হাসনাত। কিশোর বিভাগ থেকে প্রথম হয়েছেন আফ্রা নাওয়ার সিরাজী। দ্বিতীয় প্রত্যয় পাল রাজ, তৃতীয় আফরিনা ফারহা এবং চতুর্থ হয়েছে সাইয়ারা নক্ষত্র। পুরস্কার নেয়ার আগে প্রতিযোগিতারা কেউ কবিতা আবৃত্তি, কেউ আবার গান শোনায়। শিশু ও কিশোর দুই বিভাগে শহীদ সার্জেন্ট জহুরুল হকের পরিবারের পক্ষ থেকে পাঁচ জন করে দশ জনকে পুরস্কার ও ক্রেস্ট দেয়া হয়।

চিত্রাঙ্কন সহযোগিতা করায় অনুষ্ঠানের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের হাতে একটি চেক হস্তান্তর করেন নাজনীন হক মিমি।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জহুরুল হক চিত্রাঙ্কন প্রতিযোগিতাফরিদুর রেজা সাগরমুক্তিযুদ্ধ যাদুঘররফিকুন নবীলিড বিনোদনশহীদ সার্জেন্ট জহুরুল হকসারা যাকের
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT