চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি সিরিয়াল আসার খবরে আলভীর কড়া হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ন ২১, মে ২০২৫
বিনোদন
A A

দিনে দিনে দেশীয় দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে পাকিস্তানি সিরিয়াল। এবার সেই সিরিয়াল বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে বাংলা ডাবিংয়ের মাধ্যমে প্রচারে আসার খবর শোনা যাচ্ছে। এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন অভিনেতা যায়ের আলভী। তিনি বলেছেন, আমি বেঁচে থাকতে মেনে নেব না।

বাংলাদেশের টিভিতে পাকিস্তানি সিরিয়াল সম্প্রচারের বিপক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে যাহের আলভী লিখেছেন, “শুনলাম, পাকিস্তানি সিরিয়াল আমদানি হচ্ছে আমার দেশে। খুব শিগগির শুরু হবে সম্প্রচার। খুব চড়া ও অগ্রীম দামে কিনে নিয়ে আসা হয়েছে। অলরেডি ডাবিং-ও শুরু হয়ে গেছে।”

পোস্টে এই অভিনেতা লিখেছেন,“আমি যাহের আলভী লাউড এবং ক্লিয়ারলি বলছি, যে সকল বাংলাদেশি চ‍্যানেল পাকিস্তানি নাটক আমদানি ও সম্প্রচার করবে, সেসকল চ‍্যানেলে আমার নাটক যাবে না, আমি সেই সকল চ‍্যানেলের কোন নাটকে সজ্ঞানে অভিনয় করবো না।”

কেন এমন হুঁশিয়ারি? আলভী তারও ব্যাখ্যা দিয়েছেন নিজের লেখায়। তিনি বলেন,“এর কারণ বর্তমানে ইন্ডাস্ট্রি এক চরম অনিশ্চয়তায় আছে। সরকার পতনের পর কোন বড় প্রতিষ্ঠান, অথবা ব‍্যক্তিই সুনির্দিষ্ট অর্থলগ্নী করছে না নাটকে, দু-একজন ব‍্যতীত। ফলে আমার ইন্ডাস্ট্রির খেটে খাওয়া মানুষগুলো খুব দুর্বিসহ দিন পার করছে।”

“৯০ ভাগ ডিরেক্টর, আর্টিস্ট, ক‍্যামেরাম‍্যন, মেকাপম‍্যান ঘরে বসে দিন পার করছে সুদিনের আশায় আছে। যেখানে আমার দেশের আমার ইন্ডাস্ট্রির মানুষ বসে থাকবে কষ্টে থাকবে, সেখানে চ‍্যানেলে পাকিস্তানি সিরিয়াল চলবে এটি আমি বেঁচে থাকতে মেনে নেব না।”

যাহের আলভী বলেন, অনেকেরই ধারণা নেই আমাদের নাটক ইন্ডাস্ট্রি কোন রসাতলে যাচ্ছে, কতটা দুর্ভিক্ষের পথে হাঁটছি আমরা। সবাই এখন ইয়া নাফসি মনোভাব নিয়ে আছে। আগে আমার দেশ, আমার ইন্ডাস্ট্রি, আমার টেকনিশিয়ান, আমার শিল্পীরা বাঁচবে। তারপর বাকী সব।”

Reneta

কোন বিদেশী নাটক আমদানীর পক্ষে নেই জানিয়ে আলভী বলেন,“আমার মত মেরুদণ্ডী কোন হিরো যদি ইন্ডাস্ট্রিতে থেকে থাকে আমার সেই ভাইদের কাছ থেকেও আমি এই উদ‍্যোগ আশা করবো। অথবা এটা আমার একারই যুদ্ধ। লাউড এ‍্যান্ড ক্লিয়ার।”

Jui  Banner Campaign
ট্যাগ: আলভীনাটকপাকিস্তানী সিরিয়ালযাহের আলভীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নোয়াখালী-৬ হাতিয়ায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যশোরের নার্সারি থেকে বছরে ৫০ কোটি টাকার চারা বিক্রি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কোরিয়ান গেমের প্রভাবে নয়, তিন বোনের মৃত্যুর পেছনে যে কারণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT