চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্বিনের দলে জায়গা পাওয়া উচিত নয়, মনে করেন যুবরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গত ওয়ানডে বিশ্বকাপে দলে ছিলেন অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। একটি ম্যাচে কেবল একাদশে ছিলেন। ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং বলছেন, অশ্বিন বিশ্বমানের বোলার। কিন্তু মনে করছেন, সাদা বলের ক্রিকেটে তাকে আর বিবেচনা করার দরকার নেই। দলে তেমন অবদানও রাখতে পারবে না, মনে হচ্ছে যুবির।

৪১ বর্ষী যুবরাজ বলেছেন, ‘অশ্বিন একজন অসাধারণ বোলার, কিন্তু আমার মনে হয় না তাকে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে দলে রাখার দরকার আছে। বল হাতে ভালো করে, কিন্তু ব্যাটে কি করছে? অথবা ফিল্ডার হিসেবে কেমন? টেস্ট দলে, হ্যাঁ, সেখানে তার থাকা উচিত। কিন্তু সাদা বলের ক্রিকেটে, মনে করি না দলে থাকার যোগ্য।’

পেস-অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার গুরুত্ব নিয়েও কথা বলেছেন যুবরাজ- ‘হার্দিক দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং দলে তার প্রয়োজনীয়তা রয়েছে। চোটপ্রবণ এবং তাকে সুস্থ হওয়ার সময় দিতে হবে। তার থেকে আমাদের সেরাটা বের করে আনতে হবে। অধিনায়কের প্রশ্নে আমাদের হাতে বেশকিছু সুযোগ আছে। সূর্যকুমার বেশকিছু দিন ভারতের অধিনায়কত্ব করছে। শুভমন গিল আছে, আইপিএলে অধিনায়কত্ব করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনভারতযুবরাজলিড স্পোর্টসশুভমানসূর্যকুমারহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT