চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক মাতাচ্ছে অমির দুই নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ন ১৩, জুলাই ২০২২
বিনোদন
A A

বরাবরের মতো এবার ঈদেও আলোচনায় কাজল আরেফিন অমির নাটক। তার বানানো ‘ব্যাচেলরস কোরবানি’ ও ‘গুড বাজ’ নাটক দুটিতে মজেছে দর্শক। এ কারণে ইউটিউবে রেকর্ড পরিমাণে দর্শক নাটক দুটি দেখছেন।

দুটি নাটকই উঠে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। প্রকাশের দু দিনের মধ্যেই ৮৫ লাখের বেশি দর্শক দেখে ফেলেছে ‘ব্যাচেলরস কোরবানি’, যা বাংলা নাটকের ক্ষেত্রে অনেকটা বিরল রেকর্ড!

আরেক নাটক ‘গুড বাজ’ মাত্র ২০ ঘণ্টায় ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে। চ্যানেল আই অনলাইনকে অমি জানালেন, এবার তার বানানো দুটি নাটকই এসেছে। দুটিই দর্শক উপভোগ করছেন।

আগের ঈদে ‘ব্যাচেলরস রমজান’র সিকুয়্যালে ব্যাচেলরস কোরবানি বানিয়েছেন অমি। বললেন, আগেরটার চেয়ে সবদিক থেকে এবার আরও বেশি দর্শক পছন্দ করছে এটি। সর্বাধিক সংখ্যক দর্শক পছন্দ করেছেন। এ কারণে ইউটিউব ট্রেন্ডিং এক নম্বরে আছে। ‘গুড বাজ’ নাটক যারা দেখছেন কারও অপছন্দ হয়েছে এমনটা বলেনি। দুটো কাজই দর্শক যে সাড়া পাচ্ছি এতে পরিশ্রম স্বার্থক হয়েছে বলে মনে হচ্ছে।

‘ব্যাচেলরস কোরবানি’ নাটকের শেষ দিকে বিশ্বাসের জায়গা তুলে ধরেন অমি। তিনি মনে করেন, দর্শকরা তাকে বিশ্বাস করে নাটক দেখে। অমি বলেন, হয়তো দর্শক আমাকে বিশ্বাস করে আমার কাজের জন্য অপেক্ষায় থাকে সে কারণে এত বেশি ভিউস হয়। তাছাড়া আমিসহ আমার পুরো টিমই প্রতিটি কাজের জন্য নিজেদের সেরাটা দিয়ে থাকে। সে কারণে মানুষ এতো পছন্দ করে।

অমি জানান, তিনি তার কোনো কাজে বিন্দু পরিমাণ কমপ্রোমাইজ করেন না। প্রি-প্রোডাকশন থেকে নাটক প্রচার হওয়া পর্যন্ত প্রতিটি কাজ নিজে ধরে ধরে করেন। বলেন, পলাশের মতো একজন ভালো পরিচালক আমার সহযোগী, শিমুল আমার প্রধান সহকারী; চাইলেই ফাঁকি দিয়ে ওদের দিয়ে এডিটিং করাতে পারতাম। কিন্তু তা করি না। আমি বসে থেকে সবকিছু নিজে করি।

Reneta

বর্তমানে কক্সবাজার আছেন পরিচালক অমি। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ঈদের আগের দিন মধ্যরাত পর্যন্ত কাজ করেছি। ঈদের দিনও কাজ করতে হয়েছে। বেশি কাজ করলে দর্শকদের সঙ্গে কমিটমেন্ট রাখতে সমস্যা হয়। এ কারণে এবার ঈদে দুটি নাটক করেছি। নিখুঁতভাবে কাজটা শেষ করার জন্য দিনের পর দিন সময় নেই। আমার টিমের প্রত্যেক সদস্যই এতে সহযোগিতা করেন। আসলে সবার আন্তরিকতা ছাড়া এমন পরিশ্রম আর মনোযোগ দিয়ে কাজ করা সম্ভব হতো না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিঈদের নাটককোরবানিনাটকব্যাচেলরস কোরবানিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT