চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবান সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

হাসান ইসমাইলহাসান ইসমাইল
৪:৩৭ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে অবৈধভাবে পণ্য ও গরু আনতে গিয়ে স্থল মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন (১৮) নামের একজন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ (৩ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তে ৪৮নং পিলারের কাছাকাছি এলাকায় মিয়ানমারের বিদ্রোহীদের পুঁতে রাখা মাইনে এই দুর্ঘটনা ঘটে। ১৮ বছর বয়সী তরিক উদ্দিন রামু উপজেলার মহিষকুম গ্রামের আহমদ রশিদের ছেলে।

তরিক উদ্দিনসহ আরও অনেকের বিরুদ্ধে চোরাকারবারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে উল্লেখ করে স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার বেড়েছে। দিনে কিংবা রাতে বিভিন্ন অবৈধ পন্থায় দীর্ঘদিন ধরে এসব অবৈধ কাজ হয়ে আসছে।

তারা জানান, এই পরিস্থিতিতে দুপুরে বাংলাদেশ সীমান্ত থেকে অবৈধভাবে পণ্য ও গরু আনতে গিয়ে ৪৮নং সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় স্থল মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন নামের একজনের আহত হওয়ার খবর শুনেছেন। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছেন।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি শুক্রবার স্থল মাইন বিস্ফোরণে আলী হোসেন (৩৫) নামে একজন ব্যক্তির পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বান্দরবান সীমান্তস্থল মাইন বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যেই চালু হাসপাতালের আইসিইউ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্যের বৈঠক

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT