চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না’গঞ্জে উপনির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

রুমন রেজা রুমন রেজা
১০:৪২ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৪
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
নৌকার প্রার্থী যুবক sunglasses পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইউপি সদস্য উপনির্বাচন নিয়ে পরাজিত প্রার্থী ও বিজয়ী প্রার্থীর সমর্থকদের  সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হৃদয় ভূঁইয়া নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৫ জন।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নির্বাচনী ফল প্রকাশের পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় ভূইয়া দুধঘাটা গ্রামের আমির আলী ভূইয়ার ছেলে। তিনি নির্বাচনে পরাজিত প্রার্থী কায়সার আহম্মেদ রাজুর সমর্থক।

Banglabid

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরগ প্রতীকে আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহম্মেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণশেষে আজিজ সরকার ৯২৯ ভোট ও কায়সার আহম্মেদ রাজু ৮১১ ভোট পান।

ভোটগননা শেষে কেন্দ্রে ফলাফল জানানোর পর পরাজিত প্রার্থী ও বিজয়ী প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ এবং দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পরাজিত প্রার্থীর লোকজন। ভাংচুর করা হয় পুলিশের গাড়ি। পরে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হৃদয় ভূঁইয়া নামে এক যুবক গুলিবৃদ্ধ হলে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর দু’পক্ষের আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ফারুক নামে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হন।

Reneta

নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে  জড়িয়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে।  যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মো. মুজিবুর রহমান গত বছরের ২০ মে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এ পদটি শূন্য হয়। শনিবার ওই  শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জের সোনারগাঁপিরোজপুর ইউনিয়নসমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT