রাজশাহী-১ আসনে ইয়ুথ সংসদ সদস্য (এমপি) হলেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগে বি.এস.সি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত মো. নাফিস আতিক শাহরিয়ার।
আজ (২৫ মে) শনিবার একটি সাক্ষাৎকারে মো. নাফিস আতিক শাহরিয়ার বলেন, বিগত দিনগুলোর অভিজ্ঞতাকে তিনি বাস্তবে কাজে লাগাবেন।
এসময় তিনি বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টের রাজশাহী-১ আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে আগামী দিনের কাজ করার সুযোগ পেয়ে আগামী দিনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
শিক্ষাজীবনে নাফিস গভঃ ল্যাবরেটরী হাইস্কুল রাজশাহী থেকে এস.এস.সি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন এবং রাজশাহী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।
ঢাকা থেকে ২০১৯ সালে এসডিজি ট্রেনিং ও ২০২২ সালের ৪-৮ জুলাই ফিলিপাইনের এসডিজি ট্রেনিংয়ের পাশাপাশি ২০২১ সাল থেকে সাইবার ক্রাইমের ট্রেনিংয়ে অংশ নিয়ে জনসচেতনতার কাজ করছেন।
এছাড়াও দেশি-বিদেশি নানান ধরনের অনলাইন-অফলাইন সেমিনারে অংশ নেওয়া ও বিভিন্ন সংস্থাতে স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে যুক্ত রাখার মধ্য দিয়ে নিজের দক্ষতা বৃদ্ধি চলমান রেখেছেন।
তিনি স্কুল ও কলেজে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ২ বছরের ইংলিশ অ্যাক্সেস মাইক্রো স্কলারশিপ প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন করেন। তিনি ২০২২ সালে গ্লোবাল লিডারশীপ ট্রেনিংয়ে থাইল্যান্ডে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল গ্লোবাল নেটওয়ার্কের অ্যাম্বাসেডর হিসেবে তিনি ২০২৩ সালে গ্লোবাল লিডারশীপ সেমিনারে স্পিকার হিসেবে বক্তব্য রেখেছেন।
পাশাপাশি তিনি ২০২২ সাল থেকে পালকি মটরস লিমিটেডে প্রস্তুতকৃত বাংলাদেশের প্রথম তৈরিকৃত ইলেকট্রিক গাড়ি টেস্ট ড্রাইভপূর্বক গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে আসছেন।







