চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে পরিচয় থেকে ইয়াবা ব্যবসা, পরে বিরোধে যুবক খুন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৩০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কারাগারে পরিচয় থেকে ইয়াবা ব্যবসায় যুক্ত হওয়া এবং পরে ব্যবসায় বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কক্সবাজারের টেকনাফে এক যুবক নিহত এবং একজন আহত হয়েছে।

নিহত মোহাম্মদ সুমন মিয়া (৩৫) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসিন্দা। ঘটনায় আহত হয়েছে লক্ষ্মীপুর জেলার বিজয় নগর থানার হাশুন্দি এলাকার এনজু মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৩৮)। আহত জহিরুল ইসলাম টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা বড়বিল এলাকায় এ ঘটনা ঘটেছে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন জহিরুলের বরাতে পুলিশ জানিয়েছে, “বৃহস্পতিবার দুপুরে সুমন ও জহিরুল লক্ষ্মীপুর থেকে কক্সবাজার বেড়াতে আসে। ওইদিন তারা হোটেলে রাত্রিযাপন করে। শুক্রবার সকালে তারা পূর্ব পরিচয়ের সূত্রে টেকনাফে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকার মোহাম্মদ রাসেলের বাড়িতে বেড়াতে যায়। কক্সবাজার কারাগারে অন্তরীণ থাকার সময় মোহাম্মদ সুমনের সঙ্গে মোহাম্মদ রাসেলের মধ্যে পরিচয় ছিল। সকালে হ্নীলায় পৌঁছার সুমনের সঙ্গে রাসেল ও মো. ইব্রাহিম নামের দুই যুবকের মধ্যে একান্ত আলাপ হয়। আলাপ শেষে তাদের (সুমন ও জহিরুল) গাড়ীতে তুলে দেওয়ার কথা বলে স্থানীয় এক পাহাড়ে নিয়ে যায়। সেখানে রাসেল ও ইব্রাহিমসহ আরও ৫/৬ জন মিলে তাদের (সুমন ও জহিরুল) লোহার রড দিয়ে মারধর করতে থাকে। এসময় সুমনের কাছ থেকে পাওনা বাবদ ৩ লাখ টাকা ফেরত দেওয়ার দাবি করে। এসময় মারধরের এক পর্যায়ে সুমন আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।”

স্থানীয়দের তথ্যমতে, শুক্রবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা বড়বিল এলাকায় ইয়াবা কারবার নিয়ে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ চক্রের সদস্যরা প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও একজন আহত হয়েছে। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

পুলিশের ধারণা ইয়াবার টাকা লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চালাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবক খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে ১৩ দেশকে অনুরোধ করেছে সরকার

জুন ২৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

জুন ২৯, ২০২৬

জাপান আজ ফুটবলের নতুন কাব্য লিখুক: আলমগীর

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬

একাদশে থাকবেন না নেইমার, ‘জাপানি মেসি’ খেলতেই পারবেন না

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT