চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে নিহত স্বর্ণা দাসের পরিবারকে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির বৈশাখী উপহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০২৫
বাংলাদেশ
A A

মৌলভীবাজার সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারকে বৈশাখী উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে মৌলভীবাজারের জুড়ীতে স্বর্ণা দাসের বাড়িতে গিয়ে তার বাবার হাতে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আহসান কামরুল, সাধারণ সম্পাদক সজিব খান এবং দপ্তর সম্পাদক ওমর ফারুক এ উপহার তুলে দেন।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস এ উপহার পেয়ে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিনিয়র সাংবাদিক সালেহ বিপ্লব বলেন, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির পক্ষ থেকে আপনারা আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ালেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবে এটা আমার কাছে ভিন্ন কিছু। এটা অনেক বড় দৃষ্টান্ত। আশা করি, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির এই পদাঙ্ক অনুসরণ করে আমাদের সাংবাদিক সহকর্মীরা এভাবেই মানুষের পাশে দাঁড়াবেন।

সাংবাদিক মোহসীন উল হাকিম বলেন, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি আজকে স্বর্ণা দাসের পরিবারকে যে আর্থিক সহায়তা করল, তাতে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি, সংগঠনটির সদস্যরা সাংবাদিকতার পাশাপাশি এমন মানবসেবামূলক কার্যক্রম এগিয়ে নেবে।

এসময় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম, বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Reneta

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়ার লালারচক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ৮ম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা দাস নিহত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটিবৈশাখী উপহারস্বর্ণা দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT