কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরামন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮ টার দিকে উপজেলার কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হিরামন ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা, মঙ্গলবার সকালে হিরামন নিজের ঘরের ফ্রিজের পাশে তার ব্যবহৃত একটি টর্চ লাইট চার্জে দিতে যায়। সে সময় সে বিদ্যুতায়িত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক হিরামনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।








