চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরিপুরে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
১১:০৭ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০২৪
জনপদ, ঠাকুরগাঁও
A A

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুলিশ হেফাজতে আকরাম হোসেন (৪০) নামের এক যুবদল নেতা মারা গেছেন।

সোমবার ৮ এপ্রিল দুপুর ১টার দিকে মৃত অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয় যুবদলের ওই নেতাকে ।পুলিশের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকের দাবি হাসপাতালে নিয়ে আসার আগে আকরাম হোসেনের মৃত্যু হয়।

যুবদল নেতা আকরাম হোসেন হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াব আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.শামীমুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে আকরাম হোসেনের মৃত্যু হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে জানতে চাইলে এ চিকিৎসক বলেন, ময়নাতদন্ত না করা পর্যন্ত কোনো মন্তব্য করতে পারবো না

এদিকে বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক দ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে  আকরাম হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে শারীরিক অসুস্থতা বোধ করে। পরে তাকে তাৎক্ষণিক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন তিনি। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, আকরাম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

নিহতের চাচাতো ভাই সেখ সাদী বলেন, আমার ভাইকে রোববার রাত ৯ টার দিকে হাটপুকুর এলাকা থেকে পুলিশ থানায় নিয়ে যায়। নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, আমার স্বামী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বাজারে গিয়েছিল। পথে শুনছি পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আমি আমার স্বামীকে ফেরত চাই।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বলেন, আকরাম হোসেন হরিপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব। পুলিশ হেফাজতে তার মৃত্যুতে তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন মৃত্যু একটি স্বাধীন সভ্য দেশে হতে পারে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশপুলিশ হেফাজতযুবদল নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT