চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের বিপক্ষে ড্র, থাইল্যান্ডকে হারালে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

যুব এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে নাটকীয় ড্র পেয়েছে বাংলাদেশ। ওমানের মাসকটে চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের দল। যুব বিশ্বকাপ হকিতে খেলতে বাংলাদেশের সামনে বাধা থাইল্যান্ড। তাদের হারাতে পারলে বিশ্বকাপের স্বপ্ন পূরণ হবে লাল-সবুজদের।

মাসকটে ম্যাচ শেষের চার সেকেন্ড আগে পেনাল্টি কর্নার পায় চীন। বাংলাদেশের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতে দলটি। তবে লাল-সবুজের দলের খেলোয়াড়রা প্রতিবাদ জানান। আম্পায়াররা একবার গোলের সিদ্ধান্ত দিয়ে আবার বাতিল করেন। ম্যাচ ড্র হওয়ায় বাংলাদেশের খেলোয়াড়রা উল্লাসে মাতেন।

একবার গোল দিয়ে আবার গোল বাতিল করায় চীন আপত্তি জানায়। খেলা শেষ হওয়ার পরও কয়েক মিনিট চীনের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে থাকেন। টুর্নামেন্টের পরিচালক ও আম্পায়ার ম্যানেজাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আসেন। পরে গোলটি বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে হয় চীনকে।

চীনের বিপক্ষে ড্রয়ে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় হিসেবে শেষ করেছে বাংলাদেশ। ক্রস পদ্ধতিতে মঙ্গলবার ‘এ’ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। থাইল্যান্ডকে হারাতে পারলেই প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে লাল-সবুজের দলটি।

আগামী বছর ভারতে গড়াবে যুব হকি বিশ্বকাপ। স্বাগতিক ভারত ছাড়া এশিয়ার আরো ছয়টি দেশ খেলবে। চলতি যুব এশিয়া কাপে শীর্ষ ছয়টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: চীনথাইল্যান্ডবাংলাদেশযুব এশিয়া কাপ হকিলিড স্পোর্টসহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT