চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় অপহরণের শিকার তরুণী কক্সবাজারে হোটেল থেকে উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:১০ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২৩
কক্সবাজার, জনপদ
A A

ঢাকায় অপহরণের ছয় দিন পর কক্সবাজারের আবাসিক হোটেল থেকে এক তরুণীকে উদ্ধার করে অপহরণকারী যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার আরাফাত হোসেন রুবাই (২২) গাজীপুর জেলার টঙ্গী থানার নিসাদ নগর এলাকার আকতার হোসেনের ছেলে। উদ্ধারকৃত তরুণী (১৮) ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. শামসুল আলম খান জানান, সোমবার (২৭ মার্চ) দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার এক আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ২১ মার্চ দুপুরে ঢাকার পল্লবী থেকে ওই তরুণীর অপহরণ হয়। পরে ঘটনার দুইদিন পর ওই তরুণীর এক বোন বাদী হয়ে পল্লবী থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলার নথির বরাতে এএসপি শামসুল আলম বলেন, ভূক্তভোগী তরুণী ঢাকার বিএন কলেজে মানবিক বিভাগ থেকে চলতি বছর এএইচএসসি পরীক্ষায় পাশ করেন। কলেজে যাতায়তের সময় ওই তরুণীর এক চাচাত বোনের বন্ধু জনৈক আরাফাত হোসেন রুবাই এর সঙ্গে পরিচয় ঘটে। পরে রুবাই কৌশলে ওই তরুণীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে।

জানা গেছে, মোবাইল ফোনে কল করে আরাফাত হোসেন রুবাই প্রায় সময় ওই তরুণীকে উত্যক্ত করতো। এক পর্যায়ে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। পরে বিষয়টি ওই তরুণীর পরিবার রুবাইয়ের পরিবারকে জানায়। এতে রুবাই ক্ষিপ্ত হয়ে ওই তরুণীকে অপহরণের হুমকি দেয়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন,গত ২১ মার্চ দুপুরে ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকার কালশী হতে ওই তরুণী নিখোঁজ হন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে গত ২৩ মার্চ ওই তরুণীর এক বড় বোন বাদী হয়ে আরাফাত হোসেন রুবাইকে প্রধান আসামি করে পল্লবী থানায় অপহরণ মামলা দায়ের করেন।

Reneta

শামসুল আলম জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক এক হোটেলে অপহৃত তরুণীসহ ঘটনায় জড়িত ব্যক্তি অবস্থান করার খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এসময় হোটেল কক্ষে কৌশলে প্রবেশ করে ওই তরুণীকে উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবককে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ সহকারি পরিচালক।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামি গেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT