চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ উদ্যোক্তারা পরিবর্তনের হাতিয়ার: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ন ০৫, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণ উদ্যোক্তারাই পরিবর্তনের হাতিয়ার। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। আমরা দেশ বদলের স্বপ্ন দেখি, তরুণরাই দেশ পরিবর্তন করতে পারে।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), চিটাগাংয়ের ‘চেইন হ্যান্ডওভার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমি বিশ্বাস করি পৃথিবীতে কোন কিছুই বাধা নয়। যার প্রচন্ড ইচ্ছাশক্তি আছে সে সকল বাধা অতিক্রম করতে পারে। ইচ্ছা ও প্রচেষ্টা সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে। দারিদ্র, ভাল চেহারা না থাকা- এগুলো এগিয়ে যাবার পথে প্রতিবন্ধকতা হতে পারে না। তাই আসুন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি।

তিনি বলেন, কোনকালেই কোনো বাধা আমাদের দমিয়ে রাখতে পারেনি। সকল সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। নতুন উদ্যোক্তা অনেক, তাদের কাছে নতুন নতুন ধারণা আছে। অনেকে ই-কমার্সের সাথে জড়িয়ে কাজ করছে। তরুণরা উদ্যোক্তা হয়ে এগিয়ে আসুক, তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাক এটাই আমরা চাই।

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, জেসিআইয়ের ফার্স্টপ্রেসিডেন্ট শান সাহেদ, গিয়াস উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Jui  Banner Campaign
ট্যাগ: উদ্যোক্তাউন্নত বাংলাদেশতথ্যমন্ত্রীতরুণ উদ্যোক্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT