দেশের শিল্পী ও ব্যান্ড মিউজিককে উৎসাহিত করতে পু-্র ভূমি বগুড়ার মোমো ইন হোটেল পার্কে অনুষ্ঠিত হলো উপমহাদেশের সর্ববৃহৎ সম্মাননা টিএমএসএস-চ্যানেল আই- মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৫। টিএমএসএস এর পৃষ্ঠপোষকতা ও এসআর গ্রুপের সহযোগিতায় আয়োজিত এবারের মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি শিল্পী কনক চাঁপা ও বিশেষ সম্মাননায় ভূষিত হলেন বরেণ্য লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। আরো ১৮ ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের দেওয়া হলো পুরস্কার।







