চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি: রিজভী

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
৮:১৮ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করা জন্য তো আপনাকে ক্ষমতায় বসানো হয়নি। আপনার সরকার শেখ হাসিনার মতো গোপনে চুক্তি করছে।

রোববার ১৬ নভেম্বর পটুয়াখালীর এক অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দেশের উন্নয়ন উৎপাদনের জন্য বিদেশি কোম্পানির সাথে আমাদের নানা বিষয় ও খাতে চুক্তি হতে পারে। কিন্তু দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা দুর্বল করে চুক্তি হতে পারে না। শেখ হাসিনা চুক্তির শর্তগুলো দেশের মানুষকে জানাতেন না।

তিনি বলেন, এক বছরের বেশি সময় সরকার অতিবাহিত হলো ,কত তো কাজ বাকি আছে। মানুষ যেটাতে আক্রান্ত হচ্ছে আপনার সেই দিকে নজর থাকা উচিত। এই নভেম্বরের ১৫ দিনে ৫৩ জন লোক মারা গেছে ডেঙ্গুতে। আর ঢাকার পরেই ডেঙ্গুর প্রকোপ বেশি বরিশাল বিভাগে। মানুষ জানতে চায়, এ ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন। ডেঙ্গু মোকাবেলার জন্য কত কিট, কত ওষুধ এবং কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আপনি উন্নত করেছেন।

হাসিনার মতো চুক্তি করার জন্য মানুষ আপনাকে সরকারে বসায় নাই। মানুষ চায় কর্মসংস্থান, খাবার পানি সরবরাহের নিশ্চয়তা , জ্বালানি ও গ্যাসের সংকট দূর করতে। আপনি এইসব দিকগুলো না দেখে যদি ওই চুক্তির দিকে নজর থাকে তাহলে দেশের জনগণ বিষয়গুলো ভালোভাবে নেবে না। আজকে সারা জাতির প্রশ্ন, কেন এই সমস্ত ঘটনা গুলো হচ্ছে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আজকে গনি মিয়ার মত মানুষ ক্ষুধার্ত। এই ক্ষুধা নিবারনের জন্য বর্তমান সরকারের প্রথমেই ‌ অনেক পদক্ষেপ নেয়া উচিত ছিল। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মহামারী আকারে বিস্তার করেছে। এইটা প্রতিরোধ করার জন্য সরকারের প্রথমেই দায়িত্ব নেওয়া দরকার ছিল। রাজনৈতিক দলগুলোর কথা বলা দরকার ছিল। মানুষ আহার চায়। মানুষ পেট ভরে খেতে চায়। কমপক্ষে তিন বেলা না হলেও দুই বেলা তো খেতে চায়। মানুষ সাত দিন না খেয়ে থাকবে বাংলাদেশে এটি হতে পারে না। সরকারের এগুলোতেই প্রথমে মনোযোগ দেয়া দরকার ছিল।

Reneta

তিনি বলেন, একটি জনবান্ধব গণমুখী সরকারের বৈশিষ্ট্য কৃষক, শ্রমিক, ক্ষুধার্ত মানুষকে বাঁচাবে। আমরা গনি মিয়ার মত মানুষের কাছে এসেছি। তার সাথে বিএনপি পরিবার থাকবে। এই পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমানুষের নেতা তারেক রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক রহমানপটুয়াখালীর অনাহারী দম্পতিপ্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT