বাংলাদেশ

খান সারওয়ার মুরশিদের জন্মশতবর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি

খান সারওয়ার মুরশিদের জন্মশতবর্ষ উদযাপনে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা সভায় বক্তা ও অতিথিরা উপস্থিত, প্যানেল ও মঞ্চে বসে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক খান সারওয়ার মুরশিদের একশতম জন্মদিন ১ জুলাই। বরেণ্য এই শিক্ষকের জন্মশতবর্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে উত্তরসুরী: নূরজাহান-সারওয়ার মুরশিদ সাংষ্কৃতিক কেন্দ্রসহ আরো কিছু সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।

সোমবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার কন্যা শারমীন মুরশীদ, শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ড. পারভীন হাসান, খান সারওয়ার মুরশীদের জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ড. ফখরুল আলমসহ বিশিষ্টজনেরা।

খান সারওয়ার মুরশিদের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় কমিটিতে ড. ফখরুল আলমকে আহ্বায়ক ও মন্ময় জাফরকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিষয়:অধ্যাপক খান সারওয়ার মুরশিদ জন্মশতবর্ষ উদযাপন সৈয়দ মনজুরুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…