চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণের দাপটের বছরেও সফল যেসব বলিউড তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

চলতি বছরটা তেমন একটা সুখকর ছিল না বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। করোনাকালীন সময়ের পর যদিও এই বছরটি নিয়ে আশাবাদী ছিলেন বলিউডের বিনোদন অঙ্গনের সবাই, তবে তেমন একটা জমেনি বছরটি।

এবছর বলিউডে মুক্তি পেয়েছে বেশ কিছু বিগবাজেটের ছবি। তবে বক্স অফিসে তেমন দাপট দেখাতে পারেনি সেগুলোর অধিকাংশই। বলা যায়, পুরো বছরটাই ভারতীয় সিনেমা অঙ্গন ছিলো ভারতীয় দক্ষিণী সিনেমার নিয়ন্ত্রণে। তবে এত সংকটপূর্ণ সময়ের মধ্যেও বলিউডের বেশ কিছু তারকা নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি নতুন করে নিজেদের ভালো অবস্থান তৈরী করেছেন। দেখিয়েছেন সাফল্য। এমন কিছু তারকার নামই এই প্রতিবেদনে তুলে ধরা হলো:

টাবু
৯০ দশকে জনপ্রিয় বলিউড অভিনেত্রীদের একজন হলেন টাবু। যিনি এখনো সমানতালে নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে যাচ্ছেন। চলতি বছর মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর দুইটি সিনেমা। যার একটি ছিল ‘ভুল ভুলাইয়া টু’ এবং অপরটি ‘দৃশ্যম টু’। এই দুটি ছবিই বক্স অফিসে অসাধারণভাবে ব্যবসা করেছে এবং ব্লকবাস্টার হিট হয়েছে।

কার্তিক আরিয়ান
চলতি বছর মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের দুটি সিনেমা। যার একটি ছিল ‘ভুল ভুলাইয়া টু’ এবং অপরটি ‘ফ্রেডি’। ‘ভুল ভুলাইয়া টু’ ছবিটি বক্স অফিসে যেমন বিস্ময়কর আয় করেছে, ঠিক তেমনি ‘ফ্রেডি’ ও ওটিটিতে স্ট্রিমিং হওয়া দুর্দান্ত প্রতিক্রিয়া পাওয়া একটি সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে।

আলিয়া ভাট
চলতি বছরটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ফিল্ম ক্যারিয়ার সব ক্ষেত্রেই সেরা ছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জন্য। বিয়ে, সন্তান জন্মদান সহ ‘আরআরআর’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ও ‘ব্রহ্মাস্ত্র’ র মত সিনেমাতে অভিনয় করে সবার নজর কেড়েছে এই অভিনেত্রী।

কিয়ারা আদভানি
এবছর মুক্তি পেয়েছে কিয়ারা আদভানির তিনটি ছবি। যেগুলো হলো ‘জুগ জুগ জিয়ো’, ‘ভুল ভুলাইয়া টু’ এবং ‘গোবিন্দ নাম মেরা’। ‘জুগ জুগ জিয়ো’ ও ‘ভুল ভুলাইয়া টু’ মুক্তি পেয়েছিল ভারতীয় প্রেক্ষাগৃহে। যেগুলো বক্স অফিসেও বেশ ভালো করেছে। তবে ওটিটিতে স্ট্রিমিং হওয়া ‘গোবিন্দ নাম মেরা’ ছবিটি গড়পড়তা প্রতিক্রিয়া পেয়েছে। যদিও ছবিটিতে কিয়ারার অভিনয় প্রশংসিত হয়েছে।

অনুপম খের
চলটি বছরে মাত করেছেন প্রবীন অভিনেতা অনুপম খের। আলোচনা-সমালোচনার মাঝেও তার ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়ে ওঠেছে। এছাড়াও তাকে দেখা গিয়েছে ‘উনচাই’ এবং ‘কার্তিকেয়া টু’ ছবিতে। ‘উনচাই’ গড়পড়তা ব্যবসা করলেও ‘কার্তিকেয়া টু’ বক্স অফিসে সুপার হিট ছিল।

অজয় দেবগন
চলতি বছর মুক্তি পেয়েছে অজয় দেবগনের পাঁচটি সিনেমা। যেগুলো হলো ‘আরআরআর’ (ক্যামিও), ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (ক্যামিও), ‘থ্যাঙ্ক গড’, ‘রানওয়ে ৩৪’, এবং ‘দৃশ্যম টু’। বক্স অফিসে ‘আরআরআর’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং ‘দৃশ্যম টু’ ভালো ব্যবসা করলেও, ‘থ্যাঙ্ক গড’ এবং ‘রানওয়ে ৩৪’ ছিল ফ্লপ। সুতরাং অজয়ের জন্য এই বছরটি ভারসাম্যপূর্ণ ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগনঅনুপম খেরআলিয়া ভাটকার্তিক আরিয়ানকিয়ারা আদভানিটাবুতারকাফিরে দেখা ২০২২বছর শেষেলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেল মা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT