চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিয়ান সূর্যকুমারে মুগ্ধ রোহিত-বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ন ১১, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নটিংহ্যামে ডেভিড মালান-লিয়াম লিভিংস্টোন ঝড়ের পর লড়াইয়ের কঠিন মানসিকতা দেখিয়েছেন সূর্যকুমার যাদব। ডানহাতি ব্যাটারের দাপুটে ইনিংস মুগ্ধ করেছে রোহিত শর্মা হয়ে প্রতিপক্ষ অধিনায়ক জশ বাটলারকেও। দলকে জেতাতে না পারলেও যাদব গড়েছেন একাধিক রেকর্ড।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ঘুরে দাড়ায় ইংল্যান্ড। স্বাগতিক দল প্রথমে ব্যাট করে ৭ উইকেটে তোলে ২১৫ রান। রান তাড়ায় পান্ট, কোহলি ও রোহিতরা দ্রুত ফিরে গেলে অপর পাশে একাই লড়াই চালান যাদব। ঝড়ের গতিতে করেন সেঞ্চুরি। যদিও শেষ রক্ষা হয়নি, ১৭ রানে ম্যাচ হেরেছে ভারত।

জয় না পেলেও সূর্যকুমার যাদবের ভূয়সী প্রশংসা করেছেন রোহিত, ‘সূর্যকে দেখে খুব ভালো লাগলো। অনেকদিন ধরে তাকে দেখছি। এই ফরম্যাটটি ওর অনেক পছন্দের, ওর শটগুলির বিস্তৃত পরিসর রয়েছে। যখন থেকে তাকে দলে অন্তর্ভুক্ত করেছি, তখন থেকে ও ওর শক্তি ক্রমশ বাড়িয়েছে।’

টি-টুয়েন্টি ইতিহাসে ভারতের হয়ে সেঞ্চুরি পাওয়া খেলোয়াড়দের তালিকার পঞ্চম স্থানে নাম লিখিয়েছেন এই ডানহাতি সেনশেসন। ত্রিশোর্ধ্ব বয়সে অভিষেক হওয়া খেলোয়াড় হিসেবে ভারতের জার্সিতে সেঞ্চুরি পাওয়া দ্বিতীয় ব্যাটার এখন তিনি। ভারতের হয়ে চারে নেমে সর্বোচ্চ রানও তার ৫৫ বলে ১১৭। অনবদ্য ইনিংস খেলতে ১৪টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে ছিলেন সূর্যকুমার।

৩১ বর্ষী তারকার দুর্দান্ত শতকে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলারও, ‘যাদব একটি অবিশ্বাস্য ইনিংস খেলেছেন। আমার দেখা এটি একটি অন্যতম সেরা সেঞ্চুরি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডবাটলারভারতমালানযাদবরোহিতলিড স্পোর্টসসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল নেই, ঘরে পয়েন্ট হারাল মিয়ামি

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছায়নি যুক্তরাষ্ট্র-ইরান

এপ্রিল ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT