অভিনব কায়দায় ট্রাকের ফুয়েল ট্যাংকের জ্বালানির মধ্যে ডুবিয়ে ইয়াবা চোরাচালানের সময় ধরা পড়েছে একজন দুর্বৃত্ত। জব্দ করা হয়েছে ৬০হাজার ইয়াবা। শুধু ইয়াবা চোরাচালানের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে কাভার্ডভ্যানের তেলের ট্যাঙ্ক। প্রতিটি চালান ডেলিভারি দেয়ার সঙ্গে সঙ্গেই বদলে ফেলা হয় এই ট্যাংক। এভাবেই কক্সবাজার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় লবন সরবরাহের নামে ইয়াবা চোরাচালান করে আসছে চক্রটি।






