চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫১ বিচারকের বিরুদ্ধে তদন্ত চেয়ে দায়ের করা রিট খারিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, কেন্দ্রীয় ফোয়ারা ও স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

অধস্তন আদালতের ৫১ জন বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্ত চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ওই রিট খারিজের আদেশ দেন।

এর আগে একটি বেসরকারি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট আমিমুল এহসান জোবায়ের জনস্বার্থে গত ৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং- ১৫৫৭০/২০২৪ দায়ের করেছিলেন।

Banglabid

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজের রায়ে পর্যবেক্ষণ দেন যে শুধুমাত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে অর্ধশত বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে দায়ের করা রিটটি বিধিসম্মত হয়নি।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর দৈনিক সমকাল পত্রিকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গোপন অনুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে অধস্তন আদালতের ৫১ জন বিচারকের বিরুদ্ধে ‘অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার, অ্যাকাউন্টে শতকোটি টাকা অনেকের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরদিনই বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদার জন্য ক্ষতিকর দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি বিচারকগণ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে পত্রিকাটির সম্পাদক বরাবর লিখিত প্রতিবাদলিপি প্রেরণ করেন, যা ১৫ ও ১৯ অক্টোবর পত্রিকাটিতে প্রকাশ করা হয়।

এদিকে, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানিতে রিটকারী অ্যাডভোকেট আমিমুল এহসান জোবায়ের নিজেই রিটের পক্ষে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

Reneta

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, পুরো ইস্যুটি পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ নিয়ে, অথচ উক্ত সংবাদটিতে দুদকের যে গোয়েন্দা প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে, দুদকে এই ধরনের কোনো গোয়েন্দা প্রতিবেদন নেই, এমনকি দুদকে উল্লিখিত বিচারকগণের বিরুদ্ধে কোনোপ্রকার অনুসন্ধান বা তদন্তও চলমান নেই। শুনানি শেষে হাইকোর্ট বিভাগ রিটটি সরাসরি খারিজ করে দেন।

শুনানিকালে আদালত বলেন, পত্রিকায় প্রকাশিত যে সংবাদটির ভিত্তিতে রিটটি দায়ের করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। তাছাড়া আদালত রিট পিটিশনটিতে জনস্বার্থ (পাবলিক ইন্টারেস্ট বা পিআই) মামলার মানদণ্ড পূরণ করা হয়নি এবং মামলাটিতে কোনো সারবত্তা নেই মর্মে উল্লেখ করেন।

বিবাদীপক্ষ ৫১ বিচারকের পক্ষে অ্যাডভোকেট সানোয়ার আহমেদ আদালতকে উদ্ধৃত করে বলেন, কেবলমাত্র পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন সংবাদের ভিত্তিতে বিচারকগণের বিরুদ্ধে এই ধরনের রিট দায়ের করা কোনোভাবেই কাম্য নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫১ বিচারক৫১ বিচারকের বিরুদ্ধে তদন্তরিট খারিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বহুল আলোচিত পিলখানা হত্যা মামলা অধিকতর তদন্তে যাচ্ছে

পরবর্তী

চট্টগ্রামের পাইকারি বাজারে কমতে শুরু করেছে অনেক নিত্যপণ্যের দাম

পরবর্তী
চট্টগ্রামের পাইকারি বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম কমছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের পাইকারি বাজারে কমতে শুরু করেছে অনেক নিত্যপণ্যের দাম

শহীদ মিনারে পাপিয়া সারোয়ারের শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে পাপিয়া সারোয়ারকে শেষ শ্রদ্ধা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT