অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

বাংলাদেশের সংসদ ভবন, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত, আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ (১৩ জানুয়ারি) সোমবার পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।
আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে উল্লেখ করে আদালত বলেছেন, এ অবস্থায় অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
তবে রিটকারী আইনজীবী মহসিন রশিদ জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






