আবারও প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা সালমান খান। নিত্য দিন অভিনেতার জীবনহানি শঙ্কা যেন বেড়েই চলছে। এবার বোমা মেরে অভিনেতার গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি।
এখানে ক্ষান্ত হননি হুমকিদাতা। অভিনেতার বাড়িতে হামলা চালাবেন এমন বার্তাও দেন সোমবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ের ওরলি পরিবহণ বিভাগের দপ্তরে। এরপর থেকে খোঁজ শুরু করে পুলিশ। চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই সেই ব্যক্তিকে আটক করল তারা।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের বডোদরা থেকে বছর ২৬-এর এক যুবক হুমকি বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। নাম ময়াঙ্ক পাণ্ড্য।
হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই বার্তা পাঠিয়েছিলেন যুবক। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এছাড়াও ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
এদিকে শনিবার এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে ‘সিকান্দার’ এর। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনেরা!
জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়কেরাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তাহলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে চলেছে?








