চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য আলোচনায় থাকলেও সিদ্ধান্ত ‘ভেবেচিন্তে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরের একাডেমি মাঠে ডজনখানেক নেট বোলার জড়ো করে অনুশীলন করলেন সৌম্য সরকার। শের-ই-বাংলা স্টেডিয়ামে তার আগের কয়েকদিন করেছেন বড় শটের ড্রিল। গত টি-টুয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দল বাদ পড়া এ ওপেনার আবার আলোচনায় আরেকটি বিশ্বকাপের দল ঘোষণার আগে।

এশিয়া কাপের দলে সৌম্যর ফেরার গুঞ্জন ছিল। তবে সেটি সত্যি হয়নি। ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে সেঞ্চুরি করে এগিয়ে যান নাঈম শেখ। নুরুল হাসান সোহানের বদলি হিসেবে ফেরেন এ ক্রিকেটার।

জাতীয় দলের বাইরে যারা আছেন তারা অনেকেই জাতীয় লিগের জন্য প্রস্তুত হচ্ছেন। প্রথম শ্রেনির ম্যাচ খেলতে লাল বলে অনুশীলন শুরু করেছেন অনেক ক্রিকেটার। সাদা বলে সৌম্যর ‘পাওয়ার হিটিং’ চর্চা দিচ্ছে ফেরার ইঙ্গিত।

এশিয়া কাপের প্রথম ম্যাচে  এনামুল হক বিজয় ও নাঈম ব্যর্থ হন। পরের ম্যাচে জেনুইন ওপেনারদের বাদ দিয়ে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে শিফট করে নামানো হয় ওপেনিংয়ে। তাতে ভালো ফলও মেলে।

অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে ওপেনিং নিয়ে কোন পথে হাঁটবে বাংলাদেশ, সেটি চূড়ান্ত হয়নি এখনো। ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করবে বাংলাদেশ। শনিবার নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘এখনো আমরা এটা নিয়ে কাজ করছি। এশিয়া কাপে শেষ ম্যাচে আমরা একটা ভিন্ন কম্বিনেশনে গিয়েছিলাম, এখানে যেহেতু বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সেখানে আমরা কাউকে মেকশিফট ওপেনার করব কি না, নাকি নিয়মিত ওপেনার এটা নিয়ে এখনো আলোচনার বাকি আছে। হাতে কিছু সময় আছে, এই কদিনে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারব যে মেকশিফট ওপেনার নিয়ে চেষ্টা করব নাকি জেনুইন ওপেনার।’

ওপেনিং নিয়ে আলোচনায় উঠে আসে সৌম্য প্রসঙ্গ। জানতে চাইলে হাবিবুল বাশার বলেন, ‘আমরা অনেককে নিয়ে ভাবছি, শুধু একজন নিয়ে ভাবছি না। শর্টলিস্টে বেশ কিছু ওপেনার আছেন, তারা আগে ওপেন করেছেন, এখনও করছেন। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট, আমরা সিদ্ধান্তটা একটু ভেবেচিন্তেই নিতে চাই। কারণ ওই একটা পজিশনে আমরা কাউকে সেটেলড করতে পারছি না টি-টুয়েন্টি সংস্করণে। আমরা বেশি পরিবর্তন করতে চাইও না। কারণ বিশ্বকাপে সাফল্য অনেকখানি ওপেনারদের সাফল্যের ওপর নির্ভর করছে। তাই সিদ্ধান্তটা বেশ ভেবেচিন্তে নিতে চাই। কারণ এই জায়গায় মনে হয় আমাদের কাজ করার আছে।’

Reneta

নির্বাচক জানান কন্ডিশনের কারণে বাড়তি পেসার নিয়েই অস্ট্রেলিয়া বিশ্বকাপে যাবে বাংলাদেশ। তবে খেলায়াড়দের প্রত্যাশার চাপে রাখতে চান না হাবিবুল।

‘বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। এমন না যে অনেক প্রত্যাশা নিয়ে যাচ্ছি, অনেক কিছু করতে হবে-এরকমভাবে আমরা যেতে চাই না, এটা আমার ব্যক্তিগত অভিমত। বিশ্বকাপে আমরা খেলা মন নিয়ে যেতে চাই। কারণ বিশ্বকাপ খুবই কঠিন প্রতিযোগিতা। সবাই সেরাটা দেয়ার জন্য আসে সেখানে ভালো করতে হলে সেরা ক্রিকেট খেলা খুব গুরুত্বপূর্ণ। খোলা মন নিয়ে গিয়ে যদি সেরাটা খেলতে পারি তাহলে আমার মনে হয় ভালো কিছু হবে। আমি কোনো প্রত্যাশার চাপ দিতে চাই না এই বিশ্বকাপে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাংলাদেশ দললিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT