চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার টিভি প্রিমিয়ারে নিশোর ‘দাগি’!

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ পূর্বাহ্ন ২২, মার্চ ২০২৬
বিনোদন
A A

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো এই ঈদুল ফিতরেও হচ্ছে না ব্যতিক্রম।

ঈদের দিনে শাকিব খান ও দর্শনা বনিক অভিনীত ‘অন্তরাত্মা’র ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের পর দ্বিতীয় দিন থাকছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’!

গেল বছর ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পাওয়া এই সিনেমাটি বছর ঘুরে দর্শক এবার ছোটপর্দায় দেখতে পারবেন। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদুল ফিতরের আয়োজনে ঈদের দ্বিতীয় দিন (রবিবার) সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে ‘দাগি’ সিনেমার।

সিনেমার গল্পে দেখা যায়, ১৫ বছর জেল খাটার পর অবশেষে মুক্তি পায় নিশান। কিন্তু তার অতীত তাকে বারবার হানা দেয়। একসময় চোরাচালানের জগতে জড়িয়ে পড়া নিশান ঘরে ফিরেও দেখতে পায়, সময় অনেক কিছুই পাল্টে দিয়েছে। জীবন এগিয়ে গেছে তাকে ছাড়িয়ে। নতুনভাবে সবকিছু শুরু করার চেষ্টা করতে গিয়েই এক পুরোনো পরিচিত আবার সামনে এসে দাঁড়ায়, টেনে নিয়ে যেতে চায় সেই অন্ধকার জগতে, যেখান থেকে নিশান চিরতরে বেরিয়ে আসতে চেয়েছিল।

শেষ পর্যন্ত কী হয়, জানতে দেখতে হবে ‘দাগি’। সিনেমায় নিশান চরিত্রে অভিনয় করেছেন নিশো, তার বিপরীতে আছেন তমা মির্জা।

এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তরাত্মাদাগিনিশোলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

টাঙ্গাইলে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে মানিক মিয়াতে গাইবে ওয়ারফেজ

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে কিছু সড়ক, যান চলাচলে বিশেষ নির্দেশনা

মার্চ ২৫, ২০২৬

‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

মার্চ ২৫, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার রোধে নেওয়া হচ্ছে প্রকল্প

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT