চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে তাপমাত্রার বিশ্ব রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

তীব্র গরমে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, পুরো ইউরোপ ও জাপান। চলতি বছর এই অঞ্চল সমূহ স্মরণকালের ভয়াবহ তাপমাত্রার সম্মুখীন হয়েছে। তাপজনিত কারণে মারা গেছে অনেকেই। প্রতিনিয়তই আগের রেকর্ড ভেঙ্গে চলেছে তাপমাত্রা। 

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কয়েক কোটি মানুষ এখন তীব্র তাপপ্রবাহের সঙ্গে লড়াই করছে। গত শনিবার যুক্তরাষ্ট্রে কয়েক লক্ষ মানুষ উচ্চ তাপমাত্রার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত অঞ্চলে তাপপ্রবাহ আরও চরম হয়ে উঠতে পারে বলে জানিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা দপ্তর। চলতি সপ্তাহে অত্যন্ত গরম এবং বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কেও সতর্ক করা হয়েছে। অ্যারিজোনার ফিনিক্সে টানা ১৬ দিন ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

একই পরিস্থিতি ইউরোপ ও জাপানের। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার বিশেষ রূপ ‘এল নিনো’র কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা এমন ভয়াবহ রূপ ধারণ করেছে।

ইটালিতে চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোম, বোলোগনা এবং ফ্লোরেন্সসহ ১৬ টি শহরে সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের ‘গ্রীষ্মের সবচেয়ে তীব্র তাপপ্রবাহ এবং সর্বকালের অন্যতম তাপপ্রবাহ’ এর জন্য প্রস্তুত থাকতে বলেছে।

গ্রিসের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষন অ্যাথেন্স অ্যাক্রোপলিস উচ্চ তাপমাত্রার কারণে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। ফ্রান্সে উচ্চ তাপমাত্রা ও খরা কৃষি শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার থেকে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

স্পেনের পরিস্থিতিও আগের মতই। দেশটির আবহাওয়া সংস্থা শনিবার সতর্ক করেছে, সোমবার থেকে বুধবার ক্যানারি দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে।

Reneta

জাপানের পূর্বাঞ্চলে তাপমাত্রা রোববার এবং সোমবার ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, তাপমাত্রা আগের রেকর্ডগুলো ছাড়িয়ে যেতে পারে।

আফ্রিকার দেশ মরক্কোর কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। তাপদাহের কারণে জর্ডানে দাবানল সৃষ্টি হয়েছে, দেশটির সেনাবাহিনী দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অতিরিক্ত গরমে ইরাকের টাইগ্রিস নদীর পানি শুকিয়ে গিয়েছে।

যদিও জলবায়ু পরিবর্তনের জন্য একটি নির্দিষ্ট ঘটনাকে দায়ী করা কঠিন, তবে বিজ্ঞানীরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিং, কার্বন নিঃসরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা এই তাপপ্রবাহের অন্যতম কারণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপজাপানতাপ প্রবাহতাপমাত্রাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

জুন ২৮, ২০২৬

বিশ্বকাপ অভিষেকে লে সেলসোর গোল, প্রথমার্ধে ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২৮, ২০২৬

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

জুন ২৮, ২০২৬

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT