বিনোদন

‘ছবির অনেক দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখা যায়নি’

টরন্টোতে ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর সফল প্রদর্শনী

নেতৃস্থানীয় ব্যক্তিরা ট্রেলার উদ্বোধন ও আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রদর্শনীতে চারজন ব্যক্তি ট্রেলার উদ্বোধন ও আলোচনা করছেন, একটি পোস্টার ও টেলিভিশন স্ক্রিন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের অন্যতম দাপুটে চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪৮ বছরের পুরনো চলচ্চিত্র উৎসবের এবারের আসরটি বসেছে ৭ সেপ্টেম্বর থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই উৎসবে কানাডার স্থানীয় সময় বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শীত হলো বাংলাদেশ-ভারতের যৌথপ্রযোজনায় শ্যাম বেনেগাল নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের।

উদ্বোধনী এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সিনেমার চিত্রনাট্যকার অতুল তিওয়ারি, অভিনেতা আরিফিন শুভ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

‘মুজিব’ প্রদর্শনীর পর কানাডায় বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান বলেন, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বেশ নামকরা এবং পুরনো একটি উৎসব। এই উৎসবে ‘মুজিব’ এর প্রদর্শনীর আয়োজনের কথা মন্ত্রী মহোদয় (তথ্যমন্ত্রী) আমাকে ফোন করে জানান। সেভাবেই আমি সিনেমাটি দেখানোর উদ্যোগ নিই। উৎসবে একটি হল ভাড়া করে কমার্শিয়াল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করি।

তিনজন ব্যক্তি সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সফলভাবে উদ্বোধনী শো সম্পন্ন হওয়ার খবর জানিয়ে বাংলাদেশের হাইকমিশনের অফিশিয়াল পেজ থেকে জানানো হয়,“পরিপূর্ণ হলে অনেক রেজিস্টার্ড ডেলিগেটও জায়গা না পেয়ে ফেরত গেছেন। প্রিমিয়ারের পর আলোচনা অনুষ্ঠানে সবাই ছবিটির খুবই প্রশংসা করেছেন। ছবির অনেক দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখা যায়নি।”

বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়াও ভারতের এনএফডিসির পেজ থেকে টরন্টোতে ‘মুজিব’ এর উদ্বোধনী প্রদর্শনীর বেশকিছু ছবিও প্রকাশ করা হয়। সেখানেও ছবিটি দেখে দর্শক প্রশংসার বিষয়টি তুলে ধরা হয়।

একযোগে ‘মুজিব’ বাংলাদেশ ও ভারতে মুক্তির কথা শোনা যাচ্ছে, তবে কবে নাগাদ মুক্তি পাবে সে বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। ইতোমধ্যে ৩১ জুলাই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘মুজিব’। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

সাংবাদিক ও অতিথিরা একত্রে ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়াও ইতিহাসের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খানসহ অনেকে।

বিষয়:চঞ্চল চৌধুরী জায়েদ খান টরন্টো তিশা তৌকীর আহমেদ দিলারা জামান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…