ক্রিকেট

পদ্মা সেতু ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি, জানাল বিসিবি

পদ্মা সেতু ভ্রমণে বিশ্বকাপ ট্রফি মহাকাশে পাঠানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মহাকাশ থেকে পৃথিবীর দৃশ্যের সঙ্গে বিশ্বকাপ ট্রফি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ১৪ জুলাই থেকে বিশ্ব ভ্রমণ করছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। এরই অংশ হিসেবে আগামী ৭ আগস্ট বাংলাদেশেও আসছে এটি। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ট্রফি এখন আছে পাকিস্তানে। এরপর যাবে শ্রীলঙ্কায়। লঙ্কা ঘুরে সোনালি রঙের ট্রফিটি আসবে টাইগার ডেরায়।

বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে তিন দিন রাখা হবে। প্রথম দিন এই ট্রফির ফটোসেশন হবে গর্বের পদ্মা সেতুতে। এবার বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু করা হয়েছিল মহাশূন্য থেকে। বিশ্ব ভ্রমণ শুরু করার আগে মহাশূন্যে পাঠানো হয়েছিল সেটিকে।

আইসিসি জানায়, পৃথিবী থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল বিশ্বকাপের ট্রফিটি। এর মাধ্যমেই উদ্বোধন করা হয় ট্রফি ট্যুরের। এবার সেটি আসছে বাংলাদেশে। পদ্মা সেতুর সঙ্গে ট্রফির ছবি ছড়িয়ে দেয়া হবে সারাবিশ্বে।

এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এবং সাধারণ দর্শকদের জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেয়া হবে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমকে জানান, পদ্মা সেতুকে ব্যাকগ্রাউন্ড করে বিশ্বকাপ ট্রফির ফটোসেশনের পরিকল্পনা করছেন তারা। গতবার যেটা হয়েছিল জাতীয় সংসদ ভবনে।

তিনি বলেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকনিক লোকেশনে ট্রফি রেখে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। ভারতের ১০টি শহরের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। ভেন্যু বরফেঘেরা শহর ধর্মশালা।

বিষয়:আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩পদ্মা সেতুবিশ্বকাপ ট্রফিবিসিবিমিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…