বিশ্বব্যাংক থেকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা পাবে বাংলাদেশ
বিশ্বব্যাংক থেকে বাংলাদেশে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জুনের মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা বাবদ ৫০ কোটি ডলারের সমান প্রায় ৬ হাজার কোটি টাকা পাবে বাংলাদেশ, জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ওয়াশিংটন ডিসিতে বিশ^ব্যাংকের সদর দপ্তরে বসন্তকালীন বৈঠকে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে সংস্থা দু’টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন তিনি।
মার্চের মধ্যে শ্রীলংকার কাছ থেকে পাওনা ২০ কোটি ডলার ঋণের কিস্তি ফেরত পাওয়ার কথা থাকলেও তা পায়নি বাংলাদেশ, গভর্নরের আশা খুব শিগগিরই এ বিষয়েও ইতিবাচক খবর পাওয়া যাবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






