চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৫ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ টোকিওতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

পোল্যান্ড, কেনিয়া ও সিঙ্গাপুরকে পেছনে ফেলে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজনের সুযোগ পেয়েছে জাপান। ২০২৫ সালে আসরের ২০তম সংস্করণের স্বাগতিক থাকবে এশিয়ার দেশটি।

বিশ্ব অ্যাথলেটিকস কাউন্সিলের গভর্নিং বডি বৃহস্পতিবার আয়োজক দেশের নাম সামনে এনেছে। ২০১৯ সালে সবশেষ কাতারের দোহায় বসেছিল বৈশ্বিক আসরটি। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পর ২০২৩ সালে হাঙ্গেরিতে বসবে ১৯তম সংস্করণ।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কোয়ে বলেছেন, ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৫ সালের আয়োজক হতে প্রার্থীদের কঠিন লড়াই হয়েছে। টোকিও সেখানে বাধ্য হওয়ার মতো দর প্রস্তাব করেছিল। আশা করি, ২০২৫ সালে জাপানিজ অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের (জেএএফ) শতবর্ষ উদযাপনের জন্য দেশটিতে আসরটি উজ্জ্বল আলো ছড়াবে। টোকিওর জনগণের কাছে বিশ্বমানের অ্যাথলেটিকসদের ফিরিয়ে আনবে।’

গতবছর দর্শকশূন্য অলিম্পিক গেমস আয়োজনের চার বছর পর টোকিওর স্টেডিয়াম আরেকটি বড় আসর আয়োজন করতে চলেছে। দেশটির অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকসের সভাপতি মিতসুগি ওটাগা আশাবাদী ৬৮ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শকরাও ফিরতে পারবেন।

‘ইতিহাস দেখিয়েছে, বিশ্বের শীর্ষ ক্রীড়াবিদদের আয়োজক হওয়ার এবং আন্তর্জাতিক দর্শকদের অনুপ্রাণিত করার ক্ষমতা ও শক্তি আমাদের রয়েছে। আমরা প্রতিজ্ঞা করছি, টোকিওর অলিম্পিক স্টেডিয়ামটি ভক্ত-সমর্থকে পূর্ণ হয়ে ক্রীড়াবিদ ও জড়িত সবাইকে অবিস্মরণীয় অভিজ্ঞতা দেবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেনিয়াটোকিওপোল্যান্ডলিড স্পোর্টসসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

দরজা বন্ধ, ইতিহাস খোলা: খাপড়া ওয়ার্ডের রক্তাক্ত সকাল

এপ্রিল ২৪, ২০২৬
হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

এপ্রিল ২৪, ২০২৬
শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

এপ্রিল ২৪, ২০২৬
প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

এপ্রিল ২৪, ২০২৬
‘লাভজনক’ মনে হলেই কেবল ইরানের সাথে চুক্তি: ট্রাম্প

‘লাভজনক’ মনে হলেই কেবল ইরানের সাথে চুক্তি: ট্রাম্প

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT