চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানির ট্যাংকে কাজের সময় ২ শ্রমিক নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:৫৪ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার শহরে নির্মাণাধীন পানির সেপটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছে।

রোববার দুপুর ১ টায় কক্সবাজার শহরের লাইট হাউজ সংলগ্ন সৈকত আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন।
নিহতরা হল, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার মৃত মো. সোলেমানের ছেলে আবুল কাশেম (৪৫) এবং কক্সবাজার শহরের জেল গেইট এলাকার আব্দুল মোনাফের ছেলে নুরুল হুদা ওরফে জাম্বু (২৪)। আহত হয়েছেন, কক্সবাজার শহরের ঘোনার পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান।
পরিদর্শক সেলিম উদ্দিন বলেন, রোববার দুপুরে কক্সবাজার শহরের লাইট হাউজ সংলগ্ন সৈকতে আবাসিক এলাকায় সৌদি প্রবাসী জনৈক মোস্তাক আহমদের নির্মাণাধীন ভবনের একটি সেফটি ট্যাংকে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এতে ট্যাংকের ভিতরে কাজ করতে নেমে তিনজন শ্রমিক অচেতন হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক (তদন্ত) বলেন,  চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, নির্মাণাধীন সেফটি ট্যাংকের ভিতরে অক্সিজেন সংকটের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মোহাম্মদ রুবেল বলেন, নির্মাণাধীন পানির সেফটি ট্যাংকে তারা ৭ জন শ্রমিক কাজ করছিলেন। আবুল কাশেম নামের একজন শ্রমিক সেফটি ট্যাংকের ভিতরে পরিস্কার করতে নামেন। এতে ট্যাংকের ভিতরে নামার সাথে সাথেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে আবুল কাশেমকে উদ্ধারের জন্য ট্যাংকে নামেন নুরুল হুদা ওরফে জাম্বু। এসময় তিনিও (নুরুল হুদা) অবচেতন হয়ে পড়েন। এরপর ট্যাংকের ভিতরে অবচেতন দুইজনকে উদ্ধারে নামেন মোহাম্মদ হাবিবুর রহমান নামের আরেক শ্রমিক। এতে তিনিও ( হাবিবুর রহমান ) অচেতন হয়ে যান।
ঘটনার এ প্রত্যক্ষদর্শী বলেন, ট্যাংকের ভিতরে অবচেতন তিনজনকে ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা কৌশলে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শ্রমিক নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

আগামী ১০ মে কানাডায় ‘রবীন্দ্র জয়ন্তী’ অনুষ্ঠিত হবে

এপ্রিল ২৭, ২০২৬
Zamil Limon and Nahida Bristy have not been seen since April 16.

মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটির পরামর্শ নিয়েছিল ঘাতক

এপ্রিল ২৭, ২০২৬

বিশ্বকাপে পুরস্কারের অর্থ ও উন্নয়ন তহবিল বাড়াবে ফিফা

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় পারিবারিক শ্মশানে কাস্টমস কমকর্তা বুলেটের শেষকৃত্য সম্পন্ন

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT