চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারেন যেখানে ইংলিশদের প্রথম ও একমাত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ন ২২, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

স্যাম কারেনের বিশ্বাস না হওয়ারই কথা! আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ফেরার পর নিজেই বললেন, ‘খেলা শুরুর সময় ভাবতেও পারিনি, এমন পারফর্ম করব!’ কী করেছেন ইংলিশদের বাহাতি এ অলরাউন্ডার? মার্ক উড-ডেভিড উইলি-জোফরা আর্চার যেটা এখনও করতে পারেননি সেটাই করেছেন কারেন।

ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করা ২৪ বর্ষী বনেছেন ইংলিশদের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটের প্রথম ফাইফার। ইতিহাস গড়া কারেন আরেকটি রেকর্ডও করেছেন, ইংলিশদের সেরা বোলিং ফিগার আদিল রশিদের কাছ থেকে ছিনিয়ে নিজের করেছেন।

পার্থে বাহাতি পেসারের ফাইফারের দিনে দাপট দেখিয়েছেন বেন স্টোকস-মার্ক উডও। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনে পেস তাণ্ডবে ১১২ রানেই গুড়িয়ে গেছে আফগানিস্তান। চার পেসার মিলে ধসিয়ে দিয়েছেন রশিদ-নবীদের, ক্রিস ওকস একটি, স্টোকস ও উড দুটি ও বাকি ৫ উইকেট নিয়েছেন কারেন।

স্টোকস-উডের তোপে যখন ধাতস্ত হয়ে আসছিল আফগানরা তখন আঘাত হানেন কারেন। ২৭ রানের জুটি ভেঙে নিজের প্রথম ওভারেই ফেরান শীর্ষ রান স্কোরার নাজিবুল্লাহ জাদরানকে। ইনিংসের বারোতম ওভারের পর জশ বাটলার তাকে আবারও বোলিংয়ে আনেন স্লগ ওভারে। আঠারোতম ওভারে অধিনায়কের মান রাখেন কারেন। শেষ দুই বলে দুই উইকেট তুলে থাকেন হ্যাটট্রিকের সামনে।

ইনিংসের শেষ ও নিজের কোটার চতুর্থ ওভারে হ্যাটট্রিক পূর্ণ না হলেও দ্বিতীয় বলেই ফেরান একপাশ আগলে থাকা উসমান ঘানিকে। জাদরান, ওমরজাই, রশিদ খান, উসমান ঘানি—দরকার আরেকটি উইকেট। বেশি সময় নেননি কারেন। ইনিংসের দুই বল বাকি থাকতে ফজল হক ফারুকিকে মালানের ক্যাচ বানিয়ে প্রথম ফাইফার বনার উল্লাসে মাতেন।

টি-টুয়েন্টিতে ইংলিশ বোলারদের হয়ে এটিই প্রথম পাঁচ উইকেট শিকার। ৩.৪-০-১০-৫ উইকেট—এটি ইংলিশদের ছোট ফরম্যাটের আন্তর্জাতিকেও সেরা বোলিং ফিগার। আগেরটি ছিল স্পিনার আদিল রশিদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ লেগির বোলিং ফিগার ছিল ২.২-০-২-৪।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্চারউডকারেনটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২পার্থ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফাইল ছবি

টানা তিন মাস বাড়ছে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT