চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল টিম টাইগ্রেস

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে খেলছে, এক জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মেয়েদের শুরুটা ছিল আশা জাগানিয়া। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ১০ বছর পর জয়ের দেখা পেয়েছিল প্রথম ম্যাচেই। স্কটল্যান্ডকে হারানোর পর সুযোগ ছিল ইংল্যান্ডকে হারানোর। ইংলিশদের সঙ্গে জয়ের কাছাকাছি গিয়েও শেষপর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় নিগার সুলতানা জ্যোতির দলের। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় হারের পর এবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার কাছেও হেরেছে টিম টাইগ্রেস। তাতে চার ম্যাচের তিনটিতে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়ে বিশ্বকাপ শেষ হল লাল-সবুজদের।

সংযুুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শনিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটে নেমে ৩ উইকেটে ১০৬ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়া মেয়েরা। তাতে ১৬ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় তারা।

ব্যাটে নেমে শুরুটা ভালো করেনি বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে ফিরে যান দিলারা আক্তার। মারিজানে ক্যাপের করা বলে প্রোটিয়া উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন টাইগ্রেস ওপেনার। ২ বলে শূন্য রানে ফিরেছেন তিনি।

পাওয়ার প্লে-তেও খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৬ ওভার শেষে এক উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহতে জমা হয় ২১ রান। পেস অলরাউন্ডার অ্যানেরি ডারকসেনের করা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দেন সাথী রাণী। দলীয় ৩৬ রানে আউট হয়ে ফিরে যান এই ওপেনার। একটি করে চার ও ছক্কার মারে ৩০ বলে ১৯ রান আসে তার ব্যাট থেকে।

নিগার সুলতানা জ্যোতি ও সোবহানার ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। ৩৬ রানে দিলারার উইকেট হারানোর পর এই জুটি আসে ৩১ রান। জ্যোতি-সোবহানার ৪৫ রানের জুটি ভেঙে আউট হন সোবহানা। ননকুলুলেকো ম্লাবার বলে ৪৩ বলে ৩৮ রান করে ফিরলেন তিনি। এ যাত্রায় তিনি ৪টি চারের মার মারেন। তাতে শেষপর্যন্ত তিন উইকেট হারিয়ে ১০৬ রানে থামে বাংলাদেশ।

জবাবে জবাবে ১৭.২ ওভারে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা মেয়েরা। দলটির হয়ে ওপেনার তাজমিন ব্রিটস’র ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। অ্যানেকে বোশ ২৫ রান যোগ করেন।

Reneta

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন ফাহিমা খাতুন। ঋতু মনি ২২ রানে নেন ১ উইকেট।

এই জয়ে গ্রুপ ‘বি’তে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল সাউথ আফ্রিকার মেয়েরা। ২ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৪ আর ৩ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৪। বাংলাদেশ বিশ্বকাপ শেষ করল ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতদুবাইবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT