চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ফাইনালে পেলেন গোল, পরেই শুনলেন বাবার মৃত্যুর খবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইংল্যান্ডকে কাঁদিয়ে প্রথমবার মেয়েদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মাঝে শোক সংবাদ পেল স্পেন দল। ফাইনালের একমাত্র গোলদাতা ও স্পেন অধিনায়ক ওলগা কারমোনা শুনলেন বাবা মৃত্যুর খবর।

ফাইনালের পর কারমোনা বাবার মৃত্যুর খবর জানতে পারেন। খেলায় প্রভাব পড়ার আশঙ্কায় খবরটি গোপন রাখা হয়েছিল। আরএফইএফ কারমোনার বাবার মৃত্যুর বিষয়টি বিশ্বকাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণীর পর জানান।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) একজন মুখপাত্র গণমাধ্যমে বলেছেন, কারমোনার বাবা দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। শুক্রবার তিনি মারা যান।

অস্ট্রেলিয়ার সিডনিতে রোববার ফাইনালের ২৯ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ-পায়ে জোরাল শটে গোল করেন ২৩ বর্ষী কারমোনা।

বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কারমোনা লিখেছেন, ‘না জেনেই খেলা শুরু হওয়ার আগে আমার নিজের তারকা (বিশ্বকাপ জয়ের চিহ্ন) পেয়েছিলাম। আমি জানি তুমি আমাকে অনন্য কিছু অর্জন করার শক্তি দিয়েছ। আমি জানি তুমি আজ রাতে আমাকে দেখছ এবং তুমি আমাকে নিয়ে গর্বিত। শান্তিতে ঘুমাও বাবা।’

ফাইনালে যখন কারমোনা গোল করেছিলেন, তখন উদযাপনের সময় জার্সি উঁচিয়ে তার আন্ডারশার্টে লেখা ‘মার্চি’ শব্দটি দেখান। নিজের বন্ধুর সদ্যপ্রয়াত মাকে স্মরণ করে তিনি এমন করেছিলেন। অথচ ম্যাচের পর বাবার মৃত্যু সংবাদ পান।

Reneta

শুধুমাত্র ফাইনালেই নয়, সেমিতেও গোল করে স্পেনের ত্রাতা হয়েছিলেন কারমোনা। গত মঙ্গলবার সুইডেনের বিপক্ষে সেমিফাইনালের ৮৯তম মিনিটে একটি দুর্দান্ত গোল করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে আরএফইএফ লিখেছে, ‘আমরা গভীরভাবে শোকাহত, কারণ আমাদের ওলগা কারমোনার বাবার মৃত্যুর ঘোষণা করতে হচ্ছে। কারমোনা বিশ্বকাপ ফাইনালের পর দুঃখজনক খবরটি জানতে পেরেছেন। গভীর দুঃখের এই সময়ে আমরা ওলগা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা তোমাকে ভালোবাসি ওলগা, তুমি স্প্যানিশ ফুটবলের ইতিহাসের অংশ।’

কারমোনার ক্লাব রিয়াল মাদ্রিদও শোক প্রকাশ করেছে। বিবৃতিতে ক্লাবটির পক্ষে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ওলগা কারমোনার বাবার মৃত্যুতে রিয়াল মাদ্রিদ, ক্লাব সভাপতি এবং পরিচালনা পর্ষদ গভীরভাবে শোকাহত। ওলগা ও তার পরিবার এবং তার সকল প্রিয়জনের প্রতি আমাদের সমবেদনা এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরএফইএফইংল্যান্ডকারমোনালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT