চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

নিজেদের মাঠে খেলা, র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে নেপাল, তার উপর শিরোপার মঞ্চে আগে চারবার খেলেছে দলটি। আজকের ফাইনালের প্রথমার্ধে অবশ্য দাপট দেখিয়েছেন সাবিনা-কৃষ্ণারাই। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রেখেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে উঠেছে দুদল। বদলি নামা শামসুন্নাহার ১৪ মিনিটে এগিয়ে দেয়ার পর ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দেন কৃষ্ণারাণী সরকার।

স্বাগতিক রক্ষণে প্রথম মিনিটেই ভয় ধরিয়ে দিয়েছিলেন মারিয়া মান্ডা। তারকা ফরোয়ার্ড শটও নিয়েছিলেন ঠিকঠাক, তার জোড়াল শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। দ্বিতীয়বার শট নেয়ার সুযোগ পেয়েছিলেন স্বপ্না। কাজে লাগাতে পারেননি।

আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল স্বাগতিক দলও। রাইট উইং ধরে বেশকিছু আক্রমণ চালিয়েছেন নেপাল স্ট্রাইকাররা। বাংলাদেশের গোলপোস্টের নিচে অতন্দ্রপ্রহরী রুপনা চাকমা দেন তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে।

ম্যাচের ১৪ মিনিটে মনিকা চাকমার দারুণ এক ক্রস বা-পায়ের আলতো প্লেসমেন্টে শুরুর গোলটা এনে দেন শামসুন্নাহার। বদলি নামার দুই মিনিটের মাথায় তার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ টানতে শুরু করে বাংলাদেশ।

২৫ মিনিটে বড় একটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কৃষ্ণার থেকে বল নিয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন শামসুন্নাহার। শেষ সময়ে শটটি নিতে পারেনি এ স্ট্রাইকার।

Reneta

৩৬ মিনিটে ফ্রি-কিক থেকে আনিতার শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লাল-সবুজের দেয়াল রুপনা। পরের মিনিটে কোনোমতে গোললাইন থেকে বল ক্লিয়ার করে স্কোরলাইন অক্ষত রাখে সাবিনার দল।

অধিনায়ক সাবিনার দারুণ এক পাস থেকে ৪২ মিনিটে বাঁ-পায়ের জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণারাণী সরকার। শিরোপার সুবাস নিয়ে বিরতিতে যায় টিম বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশামসুন্নাহারসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্তমান সরকার কৃষিবান্ধব: প্রাণিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT