চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে নেপালের বিপক্ষে মেয়েরা ঘুরে দাঁড়াবে, আশা গোলকিপিং কোচের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০১, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। সব বিভাগে ঠিকঠাক পারফর্ম করতে না পারায় এমন হয়েছে, মন করছেন বাংলাদেশের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। তার আশা, নেপালের বিপক্ষে সেমিফাইনালে মেয়েরা ঘুরে দাঁড়াবে।

ভারতের বিপক্ষে ম্যাচ হারের পরদিন উজ্জ্বল বলেছেন, ‘আমরা গতকালের ম্যাচ পরিকল্পনা মাফিক খেলতে পারিনি। যে পরিকল্পনা দিয়েছিলাম, খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে অনেকেই ভালো করেছে, অনেকেই সেই পরিকল্পনা সফল করতে পারেনি। ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে যখন খেলবেন, সব বিভাগে একসাথে পারফর্ম করতে না পারলে এটার শাস্তি পেতেই হবে। আমরা যেটা পেয়েছি।’

‘ব্যক্তিগতভাবে খেলোয়াড়ের সাথে কথা বলছি। তাদের সমস্যাগুলো বুঝিয়ে দেয়ার চেষ্টা করছি এবং কীভাবে সমাধান করা যায় তা নিয়ে কাজ করছি। আশা করি নেপাল ম্যাচে মেয়েরা আবার ঘুরে দাঁড়াবে।’

​নেপাল ম্যাচ নিয়ে পরিকল্পনায় তিনি বললেন, ​’আমাদের যে বড় ভুলগুলো করেছি, দেখানোর চেষ্টা করবো। আজকে এবং এগুলো থেকে কীভাবে বের হয়ে আসা যায়, সেটা নিয়েও আলোচনা হবে আমাদের মধ্যে। প্রত্যেকের, প্রত্যেকটা খেলোয়াড়কে মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করছি, যাতে স্বাভাবিক খেলায় ফিরে আসতে পারে।’

মাথায় আঘাত পাওয়া গোলকিপার মিলি আক্তার সম্পর্কে উজ্জ্বল জানালেন, ‘মিলি এমুহূর্তে ভালো আছে। সামান্য ব্যথা আছে মাথায়, এটা আসলে খুবই নরমাল। মেজর কোনকিছু না। মিলি পরবর্তী ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গোয়ানেপালবাংলাদেশভারতমাসুদ আহমেদ উজ্জ্বলমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে নেপালের বিপক্ষে মেয়েরা ঘুরে দাঁড়াবে, আশা গোলকিপিং কোচের

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৮

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরেছে আরও ১৭৪ বাংলাদেশি

জুন ১, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে বিক্ষোভ, পুলিশের অ্যাকশন

জুন ১, ২০২৬

সংকটে বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের আশঙ্কা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT