চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফের ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

আবু তাহেরআবু তাহের
১২:৪৮ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। এ নিয়ে টানা তৃতীয় ফাইনাল খেলবে বাংলাদেশ, যেখানে তাদের সামনে তৈরি হয়েছে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।

সেমিফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশ যে একাদশ নিয়ে প্রথমে মাঠে নেমেছিল সেই একাদশই কি রাখবেন কোচ পিটার জেমস বাটলার নাকি ফাইনালে কিছু পরিবর্তন করতে পারেন? ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ভালো করতে হলে সেরা একাদশই নামাতে হবে বাংলাদেশকে।

বাটলারের সেরা একাদশে কারা থাকতে পারে সেটা বিশ্লেষণ করলে স্বাভাবিকভাবে গোলবারের নিচে মিলি আক্তারকে আশা করি দেখতে পাবো। পারফরম্যান্সের বিচারে আগের দুই ফাইনাল খেলা রূপনা চাকমাকে সুযোগ পাবেন না। বাটলার খেলাবেন তার পুরোনো হাইলাইন ডিফেন্স পদ্ধতিতে।

এরপর লেফটব্যাকে শামসুন্নাহার সিনিয়র এবং রাইটব্যাকে কোহাতি কিসকু থাকছেন অবধারিতভাবে। সেন্টারব্যাকে থাকবেন এশিয়ান কাপে অধিনায়ক হিসেবে ইতিহাস গড়া আফঈদা খন্দকার। সুরভী আক্তার আফরিনও সেরা একাদশে জায়গা করে নিতে পারেন।

মিডফিল্ডের মূল দায়িত্ব থাকবে অধিনায়ক মারিয়া মান্দা ও মনিকা চাকমার উপর। তার সাথে থাকতে পারেন উমেলা মারমা ও প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া মোমিতা খাতুন। তবে মনিকা চাকমার সুস্থতার উপর বা পায়ে ব্যথা কতটুকু তার উপর নির্ভর করছে ফাইনালে মাঠে নামা।

দুই উইংয়ের মধ্যে লেফট উইংয়ে থাকবেন আগের ফাইনালে গোল করা ঋতুপর্ণা চাকমা। রাইট উইংয়ে থাকতে পারেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। আর আক্রমণভাগের মূল দায়িত্বটা থাকবে অ্যাটাকিং মিডফিল্ডার বা ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকীর।

Reneta

বদলি হিসেবে এদিন মাঠে দেখা যেতে পারে মা হারানো শিউলি আজিমকে। এছাড়া সেমিফাইনালে নেপালের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুনকেও দেখা যাবে এ ম্যাচে। বদলি হিসেবে মাঠে নেমে স্বাগতিকদের তছনছ করে দিতে পারেন আরেক ফরোয়ার্ড মোছাম্মত সাগরিকা।

তবে স্বাগতিকদের মাঠে কাজটা মোটেও সহজ হবে না বাটলারের শিষ্যদের। আগের ম্যাচগুলোতে পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দর্শকখরা থাকলেও ফাইনালে ভারতকে সমর্থন দিতে অনেক দর্শক আসবে বলে আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি।

বাংলাদেশের একাদশ
মারিয়া মান্দা (অধিনায়ক), মিলি আক্তার, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার আফরিন, মনিকা চাকমা, উমেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকী এবং সুরভী আকন্দ প্রীতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়াবাটলারবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফের ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠী মুক্ত: তথ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারতের ষষ্ঠ শিরোপা

জুন ৬, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজট

জুন ৬, ২০২৬

মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT