চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তানকে ৫-২ ব্যবধানে হারিয়ে সেমি নিশ্চিত করা ভারতের। নিজেদের সেমি নিশ্চিতের ম্যাচে ব্লুজদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে পিটার জেমস বাটলারের শিষ্যরা। সঙ্গে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে পা রেখেছে বাংলাদেশ।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জার্সিতে জোড়া গোল করেছেন তহুরা খাতুন। আফিদা খন্দকার করেন একটি গোল। ভারতের একমাত্র গোলটি করেন বালা দেবী। এক ড্র ও এক জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ ভারত।

শিরোপা ধরে রাখার মিশনে নেমে শুরু থেকে দারুণ খেলছে বাংলাদেশ। একের পর এক গোলের সুযোগ তৈরি করছিল। তবে বল জালে পাঠাতে বাংলাদেশের অপেক্ষা করতে হয় ১৮ মিনিট পর্যন্ত।

সাবিনার নেয়া কর্নার কিক থেকে আসা বল ডি-বক্সে পান আফিদা খন্দকার। দারুণভাবে বল জালে পাঠান। ২৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। লেফট উইং থেকে ক্রসে ডি-বক্সে বল পাঠান ঋতুপর্ণা চাকমা। ছোঁয়া লাগিয়ে বল জালে পাঠান তহুরা খাতুন।

৩৫ মিনিটে গোল শোধের সুযোগ আসে ভারতের সামনে। চানু সরোখাইবাম বল পাঠান ডি-বক্সে। বল পেয়ে গোলমুখে শট নেন বালা দেবী। তবে দারুণভাবে তা প্রতিহত করেন রুপনা চাকমা। পরের মিনিটে ভারতের নেয়া ফ্রি-কিক বারে লেগে ফিরে যাওয়ায় গোল হজম থেকে রক্ষা পায় বাংলোদেশ।

৪২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়র বল বাড়িয়ে দেন তহুরার দিকে। ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন তহুরা।

Reneta

৪৩ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। রাইট উইং থেকে গোলবারে বল মারেন দালিনা চিবের। রুপনা বল ঠেকিয়ে দেন। ফিরতি বল পেয়ে হেডে জালে পাঠান বালা দেবী। ৪৭ মিনিটে আরেকটি গোলের সুযোগ হাতছাড়া করে ভারত। ডি-বক্সের বাইরে থেকে মানিশা বল বাড়িয়ে দেন গ্রেম দাঙ্গমেজের দিকে। তবে বল পায়ে লাগাতে ব্যর্থ হন ভারত উইঙ্গার। ৩-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ঘুরে দাঁড়ায় ভারত। বাংলাদেশ গোলমুখে বেশ কয়েকবার আক্রমণ সাজায় দলটি। তবে বাংলাদেশের গোলবারের প্রহরী রুপনা চাকমার দৃঢ়তায় জালের দেখা পেতে ব্যর্থ হতে হয় তাদের। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খুব একটা আক্রমণ করতে পারেনি। লিড ধরে রেখে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিদাতহুরানেপালবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মোজতবা খামেনি (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা: ইরানি কর্মকর্তা

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিলেন

মার্চ ১৭, ২০২৬

হয়রানি-চাঁদাবাজিতে ছাড় নেই: আইজিপি

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

মার্চ ১৭, ২০২৬

বন্দুকের মুখে জীবন, নিশো-চঞ্চল এক ফ্রেমে!

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT