মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে গ্রুপপর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে আসে বাংলাদেশ। আত্মবিশ্বাসী টিম টাইগ্রেস সেমিতে পাকিস্তান বোলারদের সামনে খেই হারিয়েছে। শারমিন সুলতানা-ফাহিমা খাতুনরা পাকিস্তানের সামনে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পেরেছেন।
ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফাহিমাদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান হাফসা খালিদ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ওপেনার ইশমা তানজিম ১২, শামিমা সুলতানা ১৩, শারমিন সুলতানা ১৫ রান করেন। অন্যপ্রান্তে ফাহিমা টেনে নেন, ৫ চারে ৩২ বলে ৪২ রান করেন। আর কোন ব্যাটার দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি।
পাকিস্তানের হয়ে হাফসা ২টি এবং ১টি করে উইকেট নেন ওয়াহিদা আক্তার, মমিনা রিয়াসাত, আনোশা নাসির, ওমাইমা সোহেল।








