চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগে সিলেটের হ্যাটট্রিক শিরোপা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

লিগ জমজমাট করতে জাতীয় দলের ক্রিকেটারদের লটারির মাধ্যমে ভাগ করে দেয়া হয় বিভাগীয় দলগুলোতে। আসরের শেষ রাউন্ড সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছিল না চ্যাম্পিয়ন কারা। শনিবার মেয়েদের জাতীয় ক্রিকেট লিগের শেষ দিনেও শিরোপার দাবিদার ছিল চার দল।

আট বিভাগীয় দলের অংশগ্রহণে টি-টুয়েন্টি আসরটিতে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এবারও চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। ২০১৮ ও ২০১৯ সালের চ্যাম্পিয়নও তারা। মাঝের দু’বছর করোনার কারণে হয়নি জাতীয় লিগ। সিলেটে হওয়া লিগের ট্রফি তিন বছর ধরে থাকছে সিলেটেই।

সমান ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বরিশাল বিভাগ। জাতীয় লিগের ১২তম আসরটিতে নতুন চ্যাম্পিয়ন হওয়ার আশা জাগিয়েছিল দলটি। রান রেটে সিলেটের চেয়ে খানিকটা পিছিয়ে থাকায় সেটি হয়নি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুরের ম্যাচে স্বাগতিকরা ২৩ রানে হারায় ঢাকা বিভাগকে। শামীমা-ফাহিমা-মারুফরা আগে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১০৪ রান।

জবাবে ফারজানা হক পিংকির ফিফটির পরও ৮১ রানের বেশি তুলতে পারেনি ঢাকা। জাতীয় দলের তারকা ক্রিকেটার ওপেনিং নেমে ৫২ রান করে আউট হন ইনিংসের শেষ ব্যাটার হিসেবে। এবারের লিগে সর্বোচ্চ স্কোরার এ ডানহাতি ব্যাটার। ৭ ম্যাচে চার ফিফটিতে ৩১৬ রান করেন।

সিলেট একাডেমি মাঠে অপর ম্যাচে বরিশাল ৭ রানে হারায় রংপুরকে। নিগার সুলতানা জ্যোতির ৪৯ রানে ভর করে ৭ উইকেটে ১২৪ রানের লড়াকু পুঁজি করে দলটি। জবাবে ১ বল আগে ১১৭ রানে গুটিয়ে যায় রংপুর।

Reneta

জাতীয় দলের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক জ্যোতি সব ম্যাচেই দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৭৮ রানে শেষ করেন এবারের জাতীয় লিগ। দুইশর বেশি রান করা আরেক ক্রিকেটার হলেন শামীমা সুলতানা। সিলেটের হয়ে করেছেন ২০৩ রান।

সিলেট, বরিশাল ছাড়াও শিরোপার আশা নিয়ে দিন শুরু করে খুলনা, রংপুরও। আগের ছয় ম্যাচে চার দলেরই পয়েন্ট ছিল সমান ৮। সকালে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে চট্টগ্রামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে খুলনা। তাতে শেষ হয়ে যায় শিরোপার স্বপ্ন। আসরের অপর দুই দল রাজশাহী-ময়মনসিংহের ম্যাচটিও বৃষ্টিতে পন্ড হয়।

আসরের সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন বরিশালের লিলি রানি বিশ্বাস। বিকেএসপির আরেক ডানহাতি পেসার মারুফা আক্তার নিয়েছেন ১৩ উইকেট। রংপুরের হয়ে খেলা জাতীয় দলের বাঁহাতি পেসার ফারিহা ইসলাম নিয়েছেন ১২ উইকেট।

২০২২ সাল: চ্যাম্পিয়ন সিলেট
২০১৯ সাল: চ্যাম্পিয়ন সিলেট
২০১৮ সাল: চ্যাম্পিয়ন সিলেট
২০১৭ সাল: চ্যাম্পিয়ন খুলনা
২০১৬ সাল: চ্যাম্পিয়ন রাজশাহী
২০১৫ সাল: চ্যাম্পিয়ন রংপুর
২০১৪ সাল: চ্যাম্পিয়ন খুলনা
২০১৩ সাল: চ্যাম্পিয়ন খুলনা
২০১২ সাল: চ্যাম্পিয়ন খুলনা
২০১১ সাল: চ্যাম্পিয়ন খুলনা
২০১০ সাল: চ্যাম্পিয়ন ঢাকা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিফাহিমামেয়েদের জাতীয় লিগলিড স্পোর্টসশামীমাসিলেট বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT