চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভাল টেস্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় ওকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
England and New Zealand cricketers during a match at Lord's. Channel i News - চ্যানেল আই নিউজ

ওভালে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের প্রথমদিনে চোট পেয়েছেন ক্রিস ওকস। কাঁধে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন ইংলিশ পেসার। পঞ্চম টেস্টের বাকি অংশ থেকে ছিটকে যেতে পারেন তিনি।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। বৃহস্পতিবার সিরিজ নিজেদের করার লড়াইয়ে ওভাল টেস্টে শুরুটা ভালো করে ইংল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত দিনে স্বাগতিক পেসারদের তোপে দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং করে ইংলিশরা, বাউন্ডারি বাঁচাতে গিয়ে ৩৬ বর্ষী পেসার ওকস কাঁধে গুরুতর আঘাত পান।

৫৬তম ওভারের পঞ্চম বলে জেমি ওভারটনের বোলিংয়ে করুণ নায়ার জোড়াল এক শটে খেলেন। বল বাউন্ডারি অতিক্রম করার আগে ডাইভ দিয়ে ঠেকানোর চেষ্টা করতে যেয়ে আঘাত পান ওকস। মাঠেই চিকিৎসা দেয়া হয় তাকে। তীব্র যন্ত্রণায় পরে একটি অস্থায়ী স্লিংয়ে হাত ঝুলিয়া মাঠ ছাড়তে হয়।

Banglabid

শুক্রবার ইংল্যান্ড দল তার চোট সম্পর্কে বিস্তারিত জানাবে। ওকস পরে মাঠে ফিরলেও কোন বল করেননি। ইংল্যান্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে বাকি সময় মাঠে কাটান।

ইংলিশ বোলার গাস অ্যাটকিনসন ম্যাচের পর বলেছেন, ‘চোটের অবস্থা দেখে ভালো মনে হছে না, এরচেয়ে বেশি আসলে আমার জানা নেই। বিষয়টা দুঃখজনক যে, সিরিজের শেষে কেউ চোট পেলো। চোটটা যেমনই হোক, আমরা তার পাশে আছি।’

চোট ইংল্যান্ডের জন্য বড় ধাক্কাই। তাদের পেস আক্রমণ ইতিমধ্যে চোট ও ক্লান্তির কারণে ঝিমিয়ে পড়েছে। অধিনায়ক বেন স্টোকস সিরিজে স্বাগতিকদের সর্বোচ্চ উইকেটশিকারি, তিনিও কাঁধের চোটে শেষ টেস্টে খেলছেন না। আগের ম্যাচগুলোয় অতিরিক্ত বোলিংয়ের কারণে ব্রাইডন কার্স ও জফরা আর্চারকে ওভাল টেস্টে বিশ্রাম দেয়া হয়েছে।

Reneta

সিরিজ বাঁচাতে পঞ্চম ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের। টসে হেরে আগে ব্যাটে নামে ভারত। বৃষ্টিবাধা কাটিয়ে প্রথমদিনে খেলা হয়েছে ৬৪ ওভার। ৬ উইকেটে ২০৪ রান তুলেছে সফরকারী দল। করুণ নায়ার ৫২ রানে এবং ওয়াশিংটন সুন্দর ১৯ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিইংল্যান্ডক্রিস ওকসভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT