চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতের সবজির দামে স্বস্তি, বাড়তি চাপ ভোজ্যতেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
শীতের সবজির বাজারে ক্রেতাদের ভিড়, তাজা সবজি ও ভোজ্যতেল বিক্রি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। অমৌসুমী কয়েকটি সবজি বাদে প্রায় সব শীতকালীন সবজিই পাওয়া যাচ্ছে স্বাভাবিকের তুলনায় কম দামে। কমেছে মাছ, মাংস, মুরগি ও ডিমের দামও। একইসঙ্গে স্থিতিশীল রয়েছে চালের বাজার। তবে ভোজ্যতেলের বাজারে আছে বাড়তি চাপ।

আজ (১২ ডিসেম্বর) শুক্রবার রাজধানীর কয়েকটি প্রধান বাজার ঘুরে দেখা যায়, দেশি নতুন পেঁয়াজের কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও যেখানে দাম ছিল প্রায় দেড়শ টাকার কাছাকাছি। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় দ্রুত কমছে পেঁয়াজের দাম।

অন্যদিকে ভোজ্যতেলের বাজারে স্বস্তির বিপরীত দৃশ্য। বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের বৈঠক নিষ্ফল হওয়ার পর গত সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছে উৎপাদক ও পরিশোধনকারী কোম্পানিগুলো। এখন খুচরায় সয়াবিনের লিটার মূল্য ১৯৫ টাকা, আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে সাড়ে ৯০০ টাকারও বেশি দামে।

Banglabid

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, টমেটো, উচ্ছে ও পটল বাদে অন্যান্য শীতকালীন সবজির দাম আগের তুলনায় কমেছে। কেনাকাটায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের। মাছের বাজারেও তুলনামূলক কম দাম দেখা যাচ্ছে। তবে বিক্রেতাদের অভিযোগ, দাম কমলেও ক্রেতা উপস্থিতি তেমন বাড়েনি।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ টাকায়। খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা। ডিমের ডজন ১২০ টাকা এবং ফার্মের মুরগি কেজি ১৭০ টাকা দাম ধরা হয়েছে। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে সামগ্রিক পরিস্থিতি কিছুটা ইতিবাচক হলেও ভোজ্যতেলের বাড়তি দাম ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভোজ্যতেলসবজি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথমবার আফকনে এসেই সেমি, সঙ্গে বিশ্বকাপ টিকিট, মালাউই এখন ইতিহাস

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রিজিকের জন্য আল্লাহর যে ৩ নাম

আগস্ট ১০, ২০২৬

১০ অগাস্ট বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘জাতীয় অলস দিবস’, আপনিও যেভাবে কাটাতে পারেন

আগস্ট ১০, ২০২৬

অধিক বৃষ্টিপাতে জাজিরায় বর্ষাকালীন সবজি চাষ বিলম্বিত

আগস্ট ১০, ২০২৬

পশ্চিমবঙ্গের ভূতবাগানে মমতা বন্দোপাধ্যায়ের ওপর হামলা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT