চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় প্রবাসী বাংলাদেশিদের শীতকালীন পিঠা উৎসব

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:৪৩ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব।

উৎসবে প্রবাসীদের আনন্দঘন মুহুর্তকে স্মরণীয় করতে যোগ দিয়েছিলেন প্রখ্যাত সংগীত শিল্পী শুভ্র দেব এবং বিদেশীরাও।

প্রকৃতির বৈচিত্র্যময় আবাহনে বাংলার মাঠে প্রান্তরে এখন পিঠা উৎসবের আমেজ। নতুন ধানে ঘরে ঘরে পিঠা-পুলির উৎসব। আর এই উৎসবের সঙ্গে তাল মিলিয়ে কর্মময় জীবনের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছিল পিঠা উৎসবে। বাঙালি জীবনে সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন।

নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য।

রঙিন আর বর্নিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পসরা সাজিয়ে পরিবেশন করে চিতই পিঠা, পাটিসাপ্টা, পুলি এবং গুরা পিঠা, গোলাপ পিঠা,পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয় হরণ পিঠাসহ নানা ধরনের পিঠা।

বছরের প্রায় আট মাসই বরফাচ্ছাদিত থাকলেও লোকজ ভাবনা, বাংলার প্রকৃতির ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় হৃদয় মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে। সারাদিন ব্যাপী উৎসবে বাঙালির চিরাচরিত আড্ডা আর শিশু-কিশোর, নারী-পুরুষের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে।

Reneta

প্রবাসের মাটিতে শুভ্র দেবের আশি আর নব্বই দশকের সব বিখ্যাত অনবদ্য গানে মুগ্ধ হন দর্শকরা, নস্টাল জিয়ায় ফিরে যান অতীতের ফেলে আসা স্মৃতিতে।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও প্রবাস বাংলা ভয়েস।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান বলেন, ‘আমাদের রয়েছে সুন্দর একটি সংস্কৃতি। আমাদের সেই ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বিদেশিরাও উপভোগ করছে আমাদের এই অনুষ্ঠান, বিভিন্ন দেশের ভাষাভাষীর মানুষও অংশগ্রহণ ও উপভোগ করছে আমাদের এই অনুষ্ঠান।’

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাধারণ সম্পাদক আসিফ হোসেন বলেন, ‘শীতকালীন পিঠা উৎসবে প্রবাসীরা খুব আনন্দ উচ্ছ্বাসে উপভোগ করছে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান। শীতের এই সময়টায় আমরা বাংলাদেশকে খুব মিস্ করি। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা কিছুটা সময়ের জন্য হলেও প্রবাসে আমরা ফিরে পেয়েছিলাম লাল-সবুজের বাংলাদেশকে।’

দূরপ্রবাসে বাঙালি সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম– এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক খণ্ড বাংলাদেশপিঠা-পুলির উৎসবপ্রবাসী বাংলাদেশি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT