অন্যান্য খেলা

উইম্বলডনে জোকোভিচের টানা ২৪ জয়

জোকোভিচের টানা ২৪ জয় উদযাপনরত টেনিস খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচ টেনিস খেলায় বলটি ধরে রেখেছেন, মাঠে পড়ে আছেন, জয় উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছয়বারের উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ অনায়াসেই এবারের আসরের চতুর্থ রাউন্ডে উঠেছেন। ছেলেদের এককের শীর্ষ বাছাই একইসঙ্গে ঘাসের কোর্টে গড়বেন টানা ২৪ জয়ের কীর্তি।

স্বদেশী মিওমির কেকমানভিচকে প্রথম সেটে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেন জোকোভিচ। পরের দুই সেটে ৬-৩ ও ৬-৪ ব্যবধানে জিতে দেন সার্বিয়ান তারকা।

২০১৭ সালের উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে হেরে জোকো বিদায় নিয়েছিলেন। এরপর থেকে তিনি লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে আর হারের মুখ দেখেননি। টানা তিনবার জিতেছেন শিরোপা।

এবারও ট্রফিটা নিজের করে নেয়ার পথে তিনি ভালোভাবেই এগিয়ে চলেছেন। চতুর্থ রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের টিম ফন রিজথোভেন।

র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ উইম্বলডনে তার জয়যাত্রা অব্যাহত রেখেছেন। জার্মানির অস্কার ওটেকে তিনি ৬-৩,৬-১ ও ৬-২ ব্যবধানে হারিয়েছেন।

পরের রাউন্ডে খেলা নিশ্চিত করেছেন র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ইতালির জান্নিক সিন্নার। ৬-৪, ৭-৬(৭-৪) ও ৬-৩ ব্যবধানে তিনি যুক্তরাষ্ট্রের জন ইসনারকে পরাজিত করেন।

বিষয়:আলকারাজ উইম্বলডন জকোভিচ সিন্নার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…