চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনের সেঞ্চুরি, ফাইনালে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অভিষেকে বিশ্বরেকর্ড গড়েছেন সাউথ আফ্রিকার ওপেনার ম্যাথু ব্রিটজকে। একমাত্র খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেকে দেড়শ রানের ইনিংস উপহার দিয়েছেন। তার কীর্তি ম্লান করে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন কেন উইলিয়ামসন। তার অনবদ্য সেঞ্চুরিতে কিউইরা লক্ষ্য ছুঁয়েছে ৮ বল হাতে রেখে। পাকিস্তানে চলতি ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ে ফাইনালও নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

এর আগে ট্রাইনেশন সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিল কিউইবাহিনী। অন্যদিকে, সামনে পাকিস্তান ও সাউথ আফ্রিকার মুখোমুখি ম্যাচটি কার্যত নকআউট লড়াই। যারা জিতবে ফাইনালে তারা কিউইদের মুখোমুখি হবে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার টসে জিতে শুরুতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রানের বড় পুঁজি পায় সাউথ আফ্রিকা। তাড়ায় নেমে ৪৮.৪ ওভারে কেবল ৪ উইকেট হারিয়ে ৩০৮ রান করে জয়ের বন্দরে নোঙর ফেলে ব্ল্যাক ক্যাপস দল। দুদলের ইনিংস মিলিয়ে রান উঠেছে মোট ৬১২। ওয়ানডেতে এই দুদলের ম্যাচে এটাই সর্বোচ্চ মোট রান। আগের ছিল ১৯৯৮ সালে করা ৫৯৮ রান।

ব্যাটে নেমে সেঞ্চুরি হাঁকান প্রোটিয়া ওপেনার ব্রিটজকে। অভিষেকে আন্তর্জাতিক ওয়ানডেতে সেঞ্চুরি করা যেকোনো ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের (১৫০) রেকর্ড গড়েছেন ২৬ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার। উইয়ান মুল্ডারের ৬৪ ও জেসন স্মিথের ৪১ রানে ভর করে ৩০৪ রানের লক্ষ্য দাঁড় করায় টেম্বা বাভুমার দল।

লক্ষ্য তাড়ায় নেমে সাবেক অধিনায়ক উইলিয়ামসনের ১১৩ বলে অপরাজিত ১৩৩ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৮ বল হাতে রেখে দাপুটে জয় পায় নিউজিল্যান্ড। ২০১৯ সালের পর ওয়ানডে ক্যারিয়ারে ১৫তম সেঞ্চুরিটি পেলেন ৩৪ বর্ষী উইলিয়ামসন। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৯ বলের পর উইলিয়ামসনের ওয়ানডে ক্যারিয়ারে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এছাড়া ১০৭ বলে ৯৭ রান করে ফেরেন ডেভন কনওয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসনত্রিদেশিয় সিরিজনিউজিল্যান্ডপাকিস্তানব্রিটজকেলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT