চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ন ১৫, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। সেই চোটে সিরিজের বাকি ম্যাচে আর খেলার সম্ভাবনা নেই তার, জানিয়েছেন কোচ গ্যারি স্টেড।

দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। মাঠ ছাড়ার আগে ১৫ বলে ২৬ রানের একটি ইনিংস খেলেন ৩৩ বর্ষী তারকা।

ম্যাচের দশম ওভারে রান নেয়ার সময় পায়ে চোট পান উইলিয়ামসন। এক পর্যায়ে মাঠে ফিজিও ডেকে হ্যামস্ট্রিংয়ের চিকিৎসা নিতে দেখা যায় টপ অর্ডার ব্যাটারকে। পরে অবশ্য চোট নিয়ে মাঠের বাইরেই যেতে হয়। বেশ লম্বা সময় ধরে চোটজনিত কারণে অধারাবাহিক হয়ে পড়েছেন কিউই অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের পর সাউথ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য উইলিয়ামসনকে ফিট চান কিউই কোচ। টেস্টের আগে বাড়তি ঝুঁকি না নিতেই উইলিয়ামসনকে আর না খেলানোর চিন্তা কোচের, ‘টেস্ট ম্যাচের খুব বেশি দেরি নেই। যেটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের চেষ্টা থাকবে তাকে যেন টেস্টে ঠিকঠাকভাবে পাই।’

উইলিয়ামসনের বদলি হিসেবে এরইমধ্যে দলে এসেছেন উইল ইয়াং। টপ অর্ডার ব্যাটসম্যানকে ডাকা হয়েছিল সিরিজের তৃতীয় টি-টুয়েন্টির জন্য। এখন বাকি দুই ম্যাচেও দলের সঙ্গেই থাকবেন।

তবে উইলিয়ামসনের অনুপস্থিতিতে কে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন, তা এখনো নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট। দ্বিতীয় টি-টুয়েন্টিতে তিনি উঠে যাওয়ার পর বাকি অংশে নেতৃত্ব দিয়েছিলেন টিম সাউদি।

Reneta

গত মৌসুমে আইপিএল খেলার মাঝে চোটে পড়ার পর থেকেই মাঠে আসা-যাওয়ার মধ্যে উইলিয়ামসন। ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে কিছুটা শঙ্কা নিয়েই এসেছিলেন। বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকলেও সাদা বলের ফরম্যাটে ছিলেন না। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরেছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসনকিউইনিউজিল্যান্ডনিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

একই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর পরবর্তী শ্রেণিতে পুনরায় ভর্তি ফি নয়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিভিন্ন দেশের বন্ধ থাকা ভিসা বিষয়ে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ছবি: সংগৃহীত।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সাথে ফুটবল ও ইফতার, কক্সবাজারে ওজিল

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্নীতি ও বদলি বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT